প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Covid Update: দেশে আছড়ে পড়ল চতুর্থ ঢেউ? দৈনিক করোনা সংক্রমণ ৪১% বৃদ্ধি পেয়ে এক দিনে আক্রান্ত পাঁচ হাজারেরও বেশি

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ফিরছে করোনা-আতঙ্ক! জুনের শুরু থেকেই ধীর গতিতে সংক্রমণ বাড়তে শুরু করেছে।বিশ্বব্যাপী ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ। ভারতেও অনেকটা বাড়ল আক্রান্তের সংখ্যা। 

বুস্টার ডোজে অনীহা এবং বিধিনিষেধ শিথিল হওয়ার জেরেই কি দেশে আছড়ে পড়ল করোনার আরও এক নতুন ঢেউ!

সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় মহারাষ্ট্রে মাস্কবিধিও জারি করা হয়েছে। কিন্তু তাতেও নিয়ন্ত্রণে রাখা গেল না। দেশে ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। 

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৩৩ জন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। ৯৩ দিন পর দেশে দৈনিক সংক্রমণ ছাড়াল ৫ হাজারের গণ্ডি।

এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই একদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৮১ জন। একদিনের মধ্যে এই রাজ্যে ৮০ শতাংশ বেড়েছে সংক্রমণ। মুম্বইয়ের পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। সেখানে একদিনে ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে আক্রান্তের পরিমাণ। একদিনে সেই শহরে সংক্রমিত ১২০০-রও বেশি মানুষ। বেড়েছে হাসপাতালে ভর্তির হারও। 

সংক্রমণ হু হু করে বাড়লেও মৃত্যুর হার এখনও নিয়ন্ত্রণে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭ জন। দেশে সংক্রমণের হার এই মুহূর্তে ১.৬৭ শতাংশ। দেশে বর্তমানে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ২৮ হাজার ৮৫৭ জন। 

গত কয়েক দিনের মধ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেল প্রায় ৪১ শতাংশ। দেশে এক দিনে নতুন করে আক্রান্ত হলেন ৫,২৩৩ জন। শেষ ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৭ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দিন কয়েক আগেও দৈনিক করোনা সংক্রমণের হার ছিল ০.৯১ শতাংশ। বর্তমানে তা পৌঁছেছে ১.৬২ শতাংশে। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ২৮,৮৫৭। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩,৩৪৫ জন।

মুম্বইয়ে আবার ফিরছে করোনা-আতঙ্ক। শেষ ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১,২৪২ জন। তবে মৃত্যুর কোনও খবর মেলেনি। পরিস্থিতির দিকে খেয়াল রেখে আবার করোনা সংক্রান্ত বিধিনিষেধ প্রয়োগ হবে কি না, তা নিয়ে ভাবনা-চিন্তা করছে প্রশাসন।

গত ১৮ ফেব্রুয়ারির পর উদ্ধব ঠাকরের রাজ্যে দৈনিক আক্রান্ত বেড়েছে প্রায় ৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১,৮৮১ জন। করোনার সাম্প্রতিক রূপ ওমিক্রনের তীব্র সংক্রমণের ফলেই আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর মধ্যে ওমিক্রনের বি.এ.৫ উপরূপে আক্রান্ত এক রোগীও পাওয়া গিয়েছে মহারাষ্ট্রে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন