প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

BONGAON KUMUDINI UCHCHABALIKA VIDYALAYA: ডাক্তার হতে চায় মাধ্যমিকে ষষ্ঠ বনগাঁর বিদিশা, পড়বে কুমুদিনী স্কুলেই

deshersamay

Share article:

দেশের সময়: পরিশ্রম করলে সাফল্য আসবেই। ভাবী পরীক্ষার্থীদের উদ্দেশে এমনটাই বার্তা দিল এবারের মাধ্যমিকে ষষ্ঠ বনগাঁর কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী বনগাঁর গর্ব বিদিশা কুণ্ডু। শহরের রেল বাজারের বাসিন্দা বিদিশার কথায়, পড়াশোনাকে ভালবাসতে হবে। দিনরাত এক করে পড়তে হবে। তাহলে নিশ্চিতভাবেই সাফল্য আসবে।

তার কথায়, আমি কখনওই ঘড়ি ধরে, ঘণ্টা হিসেব করে পড়িনি। যখনই ভাল লাগত, পড়তে বসতাম। রাত জেগেও পড়েছি। বিদিশার প্রাপ্ত নম্বর ৬৮৭। অঙ্ক ও ভৌত বিজ্ঞানে একশোর মধ্যে সে পেয়েছে ১০০। জীবন বিজ্ঞানে তার প্রাপ্ত নম্বর ৯৯। বাংলা ও ইংরেজিতে পেয়েছে ৯৮ করে। ভুগোল ও ইতিহাসে তার প্রাপ্ত নম্বর ৯৬।

বিদিশার বাবা কিশোর কুণ্ডু, মাটিয়া হাইস্কুলের টিচার ইনচার্জ। মা ববি মিত্র গাড়াপোঁতা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা। মাধ্যমিকে সাফল্যের পিছনে বাবা-মায়ের সবচেয়ে বেশি অবদান বলে জানিয়েছে বিদিশা। তার কথায়, আমার প্রতিটি বিষয়ের জন্য একজন করে প্রাইভেট টিউটর ছিল।

তাছাড়া বাবা ভুগোল দেখিয়ে দিত। নিজের রেজাল্ট নিয়ে খুশি হলেও মনের কোণে রয়ে গিয়েছে একটা আক্ষেপ। বলল, ভুগোল ও জীবন বিজ্ঞানে ১০০ নম্বর আশা করেছিলাম। সেখানে অনেকটাই কমে গিয়েছে নম্বর। বড় হয়ে ডাক্তার হতে চায় বিদিশা। উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়বে। তবে নিজের স্কুল কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় ছাড়ছে না। পড়াশোনা ছাড়া তার প্রিয় শখ গল্পের বই পড়া। প্রিয় লেখক রাস্কিন বন্ড।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন