Saturday, June 06, 2026 | e-Paper
Desher Samay
HomeARTBANGLADESHBENGALIBUSINESSDISTRICTE PAPEREDITOR'S CHOICEEDITORIALENGLISHENTERTAINMENTFASHION TIMEFeaturedFEATURESHEALTH IS WEALTHINDIAINDIAKOLKATALIVEMAGAZINENEWSOPINIONPHOTO GALLERYPSN Photography CONTESTSPORTSTRAVELOGUEUTTARBANGA উত্তরবঙ্গViral VideoWEST BENGALWORLDYOUTUBE

Asha Bhosle:হাসপাতালে ভর্তি আশা ভোঁসলে, আইসিইউতে চলছে চিকিৎসা

deshersamay

Share article:

মুম্বইয়ের হাসপাতালে ভর্তি বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। সূত্রে খবর, শনিবার বিকেলেই তাঁকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছেন তিনি।

জানা গিয়েছে, এদিন নিজের বাড়িতেই ছিলেন কিংবদন্তি প্লেব্যাক গায়িকা (Legendary playback singer)। কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পরই তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁকে জরুরি চিকিৎসা বিভাগের (Emergency Medical Services) ইউনিটে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার ওপর চিকিৎসকেরা নিবিড় নজর রাখছেন। হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি তাঁর ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকেলে বাড়ির পরিচারিকাই দেখেন বর্ষীয়ান শিল্পী অস্বস্তি বোধ করছেন এবং অজ্ঞান হওয়ার মতো অবস্থায় চলে গেছেন। দ্রুত তিনি সদস্যদের ডাকেন। আশা ভোঁসলেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

৯৩ বছর বয়সী আশাজি ভারতীয় সংগীত জগতের অন্যতম সেরা ও বহুমুখী কণ্ঠশিল্পী হিসেবে পরিচিত। সাত দশকেরও বেশি সময় ধরে তিনি বিভিন্ন ভাষা ও ঘরানায় হাজার হাজার গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করে এসেছেন।
 ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর জন্ম আশা ভোঁসলের (Asha Bhosle)। তিনি প্রয়াত কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের বোন। বাড়িতে গানের পরিবেশেই বড় হয়েছেন তাঁরা। ১৯৪৮ সালে ‘চুনারিয়া’ সিনেমার ‘সাওয়ান আয়া’ গান দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। এর আগে মারাঠি ভাষায় গান গেয়েছিলেন তিনি।

শচীন দেববর্মণ, রাহুল দেব বর্মণ, এ. আর. রহমানের মত প্রথম সারির সব সুরকার-সঙ্গীতশিল্পীর সঙ্গেই কাজ করেছেন তিনি। তিনি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। হিন্দি ভাষা ছাড়াও তিনি ২০টি ভারতীয় ও বিদেশি ভাষায় গান গেয়েছেন।

Tags: News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Home Search Gallery
Menu
© 2026 Desher Samay.