Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

‘পুরোনো পদ্ধতিতে নয় আর কাজ নয়’, ব্রিকস সামিটে সতর্কবার্তা অজিত ডোভালের, বৈঠক চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে

deshersamay

Share article:

একদিকে যুদ্ধ, সংঘাত। অন্য দিকে, সাইবার অ্যাটাক, জঙ্গি হামলা। গোটা বিশ্বেই বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়েছে নিরাপত্তাব্যবস্থা। এই পরিস্থিতিতে পুরোনো পদ্ধতি আর কাজ করছে না বলেই মনে করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত গোভাল। মঙ্গলবার ব্রিকস সামিটে তিনি বলেন, ‘পুরোনো পদ্ধতিতে নিরাপত্তা সংক্রান্ত নতুন ধরনের হুমকি সামলানো সম্ভব হচ্ছে না। তাই নতুন কৌশল ও আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন।’

ব্রিকস দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে বৈঠক হয় নয়াদিল্লিতে। সেখানে ব্রিকস গোষ্ঠীকে একটি ‘খুবই বিশেষ জোট’ বলে প্রশংসা করেন অজিত ডোভাল। তার পরেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাশিয়া, চিন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইরান-সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা ভিন্ন ভিন্ন অঞ্চল থেকে এসেছি। অভিজ্ঞতাও আলাদা। তাই নতুন নিরাপত্তা-চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার সুযোগও আমাদের বেশি।’

নিরাপত্তা-হুমকি আর কোনও দেশের সীমানার মধ্যে আটকে নেই বলে মনে করেন অজিত ডোভাল। সাইবার অপরাধ, সন্ত্রাসবাদ, গুরুত্বপূর্ণ পরিকাঠামোর উপর হামলা কিংবা প্রযুক্তির অপব্যবহার— সবই আন্তর্জাতিক সমস্যা হয়ে উঠছে। অজিত ডোভালের কথায়, ‘নতুন ধরনের হুমকি সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। পুরোনো ব্যবস্থা দিয়ে এই চ্যালেঞ্জের মোকাবিলা করা কার্যত অসম্ভব।’

ডোভালের বক্তব্য, প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে সাইবার হামলার ঝুঁকিও বেড়েছে। বিদ্যুৎ, যোগাযোগ ও ব্যাঙ্কিংয়ের মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি এখন হামলার লক্ষ্য হতে পারে। পাশাপাশি সন্ত্রাসবাদের ধরনও বদলাচ্ছে। তাই এই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশগুলিকে একসঙ্গে কাজ করতে হবে। তাঁর কথায়, ‘অভিন্ন কৌশল নিতে হবে। কাজ করতে হবে একসঙ্গে।’

এ দিন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন অজিত ডোভাল। বৈঠকে সন্ত্রাসবাদ, সাইবার হামলা ও আন্তর্জাতিক অপরাধের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তথ্য বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন ডোভাল।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন