Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

৪৮ দিন পরই ফুরিয়ে যাবে জল, চেন্নাইয়ের পর-হায়দরাবাদে জলসংকট ভ্রুকুটি

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বৃষ্টির দেখা নেই। জলসংকটে ভুগছে গোটা দেশ। বিভিন্ন শহরের জলস্তর এসে ঠেকেছে একদম তলানিতে। দেশের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বোধহয় চেন্নাইয়ের। জলের জন্য হাহাকার পড়ে গিয়েছে দক্ষিণের এই শহরে। এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছে হায়দরাবাদও। তেলঙ্গানার এই শহরে জলস্তর একদম তলানিতে এসে ঠেকেছে।

বৃষ্টি না হলে জলাধারগুলো দ্রুতই শুকিয়ে যাবে। হাতে আর মাত্র ৪৮ দিন। তারপর শেষ হয়ে যাবে হায়দরাবাদের জল। ফলে বিপাকে পড়বে হায়দরাবাদ, সেকেন্দ্রবাদ এবং গ্রেটার হায়দরাবাদ সংলগ্ন অঞ্চলগুলি। এই অঞ্চলে আগস্টের শেষ দিকেই জলের ভাণ্ডার তলানিতে এসে ঠেকবে।

এক সিনিয়র বোর্ডের আধিকারিক জানান, ‘‌বর্ষাকালে বৃষ্টির পরিমাণ না বাড়লে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই হায়দরাবাদে জলসংকট দেখা দেবে।’

‌জানা গিয়েছে, গত বছরের জুলাইয়ের তুলনায় বর্তমানে জলস্তর ১২ ফুট নীচে রয়েছে। এছাড়া নাগার্জুনাসাগর, গোদাবরী, ওসমানসাগর এবং হিমায়তসাগরের জলস্তর অনেকটাই কমে গিয়েছে। আধিকারিকরা আরও জানিয়েছেন, প্রত্যেকবছর এই সময় জলের স্তর সাধারণের তুলনায় ৫ থেকে ১০ ফুট বেই থাকে। কিন্তু এ বছর সেরকম কিছুই হয়নি। তবে আগামী কয়েকদিনে একটু ভাল বৃষ্টি হলেও পুনরায় জলস্তর বেড়ে যেতে পারে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।‌

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন