প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

৪৮ ঘণ্টা অন্তর টাস্ক ফোর্সের নজরদারি চলবে’‌, বুলবুল আক্রান্ত অঞ্চল পরিদর্শন করে নির্দেশ মুখ্যমন্ত্রীর

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ সোমবার আকাশপথে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এবং নামখানার বুলবুল আক্রান্ত অঞ্চল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিদর্শন শেষে কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করেন তিনি। বৈঠকে তিনি ঘোষণা করেছেন, প্রত্যেক জেলার জন্যই টাস্ক ফোর্স তৈরি করা হবে।

জেলা প্রশাসনগুলিকে তিনি এরপর নির্দেশ দেন, যেহেতু ঝড়ের পর এখন বিপর্যস্ত অবস্থা সেকারণে টাস্ক ফোর্স প্রতি ৪৮ ঘণ্টা অন্তর নজরদারি চালাবে বিপর্যস্ত অঞ্চলগুলিতে। মৎস্য, সেচ, পরিবহন, স্বাস্থ্য সহ জেলা প্রশাসনের একাধিক দপ্তর একযোগে কাজ করবে টাস্ক ফোর্সের আওতায়।


দুর্গতদের কাছে যাতে বেবি ফুড, শুকনো খাবার, ওষুধপত্র, পোশাকের মতো প্রয়োজনীয় জিনিস সমপরিমাণে বিতরণ হয়, সেদিকে নজর রাখবে টাস্ক ফোর্স। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়া কোনওরকম খাবার, ওষুধ বা বেবি ফুড যেন না বিলি না হয় সেদিকও কড়া লক্ষ্য রাখতে নির্দেশ দিয়েছেন মমতা। ঘূর্ণিঝড়ের ধাক্কায় কাকদ্বীপে সেচের ভেঙে যাওয়া বাঁধ পুনর্নির্মাণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ‌একইসঙ্গে তিনি এদিন ঘোষণা করেন ফসলের বিমা ১০০ শতাংশ করতে হবে।‌‌

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন