প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অমিতাভ

deshersamay

Share article:

দেশেরসময়ওয়েব ডেস্কঃ হাসপাতাল থেকে ছাড়া পেলেন অমিতাভ বচ্চন। গত মঙ্গলবার গভীর রাতে লিভারের সমস্যা নিয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিগ বি। শুক্রবার রাত ৯.‌৪৫ নাগাদ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় অমিতাভকে। বলিউড শাহেনশাকে বাড়ি নিয়ে যান স্ত্রী জয়া বচ্চন ও পুত্র অভিষেক। গাড়ির সামনের সিটে বসেছিলেন অভিষেক। পিছনের সিটে ছিলেন সস্ত্রীক অমিতাভ।

মঙ্গলবার রাতে আচমকাই অমিতাভের শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। নিয়ে আসা হয় হাসপাতালে। গত চারদিন ধরে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয় অমিতাভকে। নানা পরীক্ষা–নিরীক্ষার পর অবশেষে ছেড়ে দেওয়া হল অমিতাভকে। হাসপাতালে ভর্তি থাকাকালীন দফায় দফায় তাঁকে দেখে যান স্ত্রী জয়া বচ্চন ও পুত্র অভিষেক।

লিভারের সমস্যা অমিতাভের নতুন নয়। হাসপাতালে অতীতেও একাধিকবার ভর্তি হয়েছেন অমিতাভ। পরিবার সূত্রে খবর, প্রায় বছর কুড়ি ধরেই লিভারের সমস্যায় ভুগছেন বিগ বি। লিভারের মাত্র ২৫ শতাংশ কাজ করছে তাঁর। আর তার উপর ভরসা করেই বেঁচে রয়েছেন বিগ বি। হাসপাতালে থাকাকালীন বাড়ির লোক ছাড়া আর কারও প্রবেশাধিকার ছিল না অমিতাভের কেবিনে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন