প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন লতা মঙ্গেশকর

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ভাইরাল সংক্রমণ নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঙ্গীতসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। সোমবার দুপুর দেড়টা নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপর এদিন বিকেলের দিকেই লতা মঙ্গেশকরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বলে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর।

জানা গিয়েছে, সোমবার সকালে শ্বাসকষ্ট শুরু হয় লতা মঙ্গেশকরের। এরপর দ্রুত তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সূত্রের খবর, ব্রিচ ক্যান্ডি হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অ্যাডভাইসর ডক্টর ফারুখ ই উদওয়াদিয়ার চিকিৎসাধীন ছিলেন লতা মঙ্গেশকর। হাসপাতাল সূত্রে খবর, প্রথমে আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে। তবে পরে বিকেলের দিকে ছেড়ে দেওয়া হয় লতাকে। হাসপাতালের তরফে জানানো হয়েছে ভাল রয়েছেন সঙ্গীতসম্রাজ্ঞী।

টুইটারে বরাবরই সপ্রতিভ ছিলেন সঙ্গীত সম্রাজ্ঞী। কিছুদিন আগে ইনস্টাগ্রামেও অ্যাকাউন্ট খুলেছিলেন লতা মঙ্গেশকর। রবিবার নিজের ভাইঝি পদ্মিনী কোলাপুরীকে তাঁর আগামী ছবি পানিপথের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী। পানিপথ ছবিতে গোপীকা বাঈয়ের চরিত্রে অভিনয় করবেন পদ্মিনী। ছবির একটি পোস্টার শেয়ার করে লতা লিখেছিলেন, “পরিচালক আশুতোষ এবং পদ্মিনীর জন্য আমার শুভকামনা রইল। পদ্মিনী একজন দারুণ অভিনেত্রী। ছবির সাফল্য কামনা করি।”

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন