প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

হাসপাতালে ভর্তি সৌমিত্র চট্টোপাধ্যায়

deshersamay

Share article:

দেশের সময়ওয়েবডেস্কঃ গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সূত্রের খবর, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বুধবার সকাল সাড়ে ন’টা নাগাদ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে রুবি হাসপাতালে ভর্তি হন সৌমিত্র।

বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থা খতিয়ে দেখার জন্য চার চিকিৎসকের মেডিকেল টিম গঠন করা হয়েছে। তাঁরা প্রবীণ অভিনেতার শারীরিক অবস্থার উপর নজর রাখছেন। নানা পরীক্ষা করা হচ্ছে। ডাক্তারদের আশঙ্কা, ফুসফুসে সংক্রমণের জন্যই শ্বাসকষ্ট হচ্ছে অভিনেতার।
সৌমিত্রর বয়স ৮৪। তার উপর বর্ষাকাল। ডাক্তাররা মনে করছেন, এই আবহাওয়াই সহ্য করতে পারেননি তিনি। আপাতত আইসিইউতে রাখা হয়েছে সৌমিত্রকে। ডাক্তাররা জানিয়েছেন, সৌমিত্রর শরীরে সোডিয়াম পটাসিয়ামের ভারসাম্যের সমস্যা রয়েছে।

ডাক্তারদের ভাষায় পুরোপুরি বিপদ্মুক্ত না হলেও স্থিতিশীল রয়েছেন অভিনেতা। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, বুধবার সকালে আচমকাই শ্বাসকষ্ট শুরু হয় সৌমিত্রর। তারপরেই ভর্তি করা হয় বেসরকারী হাসপাতালে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন