Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

হাওয়া বদল

deshersamay

Share article:

দেশেরসময় ওয়েবডেস্ক:আলিপুর আবহাওয়া দফতর সুত্রের খবর,ঘূর্ণাবর্ত মায়ানমারের দিকে সরছে। আগামী কয়েক ঘণ্টায় পরিস্থিতির আরও উন্নতি হবে। তবে নিম্নচাপের কোনও সম্ভাবনা নেই। কালীপুজোর সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। ঘূর্ণাবর্ত সরছে মায়ানমারের দিকে। ফলে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ কমবে, বৃহস্পতিবারের পর থেকে পরিস্থিতির আরও উন্নতি হবে। নতুন করে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টি না হলে কালীপুজোর সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ঝলমলে থাকবে আকাশ। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মেঘ-বৃষ্টির খেলা চলছিল দু’তিন দিন ধরে৷

এ ছাড়া দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, এমনকি উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পরিবর্তন লক্ষ করা যাচ্ছে বুধবার সকাল থেকে। আবহাওয়ার উন্নতি হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে।গত দু’দিন কালো মেঘে ঢেকেছিল আকাশ। চিন্তায় পড়ে গিয়েছিলেন সকলে। কালীপুজোর সময় বৃষ্টি হবে না তো? রাতের আকাশ যদি কালো মেঘে ঢেকে থাকে, তা হলে আতশবাজির রোশনাই কী করে ফুটে উঠবে। আপতাত এমন আশঙ্কার কোনও সম্ভাবনাই নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, কালীপুজোর আগেই ঝলমল করবে আকাশ।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই ঘূর্ণাবর্তের বৃষ্টি থেমে যাবে। ভোরের দিকে শীত শীত ভাব থাকবে। সকালের দিকে তাপমাত্রা বৃদ্ধি পাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রাতাজনিত কারণে অস্বস্তিও হবে।“বুধবার থেকে পরিস্থিতির উন্নতি হবে। এখন শীত আসার কোনও সম্ভাবনা নেই। ভোরের দিকে তাপমাত্রা অনেকটাই কমবে।”

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.