Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

সৌরভ সিং,ভাটপাড়া পুরসভার নতুন চেয়ারম্যান

deshersamay

Share article:

দেশের সময় ওয়েব ডেস্কঃ ভাটপাড়া পুরসভার নতুন চেয়ারম্যান হলেন সৌরভ সিং। তিনি অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। ২৭ জন কাউন্সিলরের সমর্থন নিয়ে চেয়ারম্যান হয়েছেন সৌরভ।

কাউন্সিলরের মৃত্যু হয়েছিল আগেই। পুরসভার প্রাক্তন পুরপ্রধান অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরেই এগারো কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। পরবর্তীতে আরও আট কাউন্সিলর বিজেপিতে যোগ দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতার বিচারে এগিয়ে যায় বিজেপি। এরপরেই শুরু হয় টানাপড়েন।

আজ সকালে পৌরসভার পুরপ্রধান নির্বাচনে বিজেপির মোট ২৬ জন কাউন্সিলরের ভোটে জয়ী হন সৌরভ সিং। অর্থাৎ আরো সাত কাউন্সিলরের সমর্থন পেয়েছেন সৌরভ।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন