প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনেই কোভিড পজিটিভ পাওয়া গেল১৭ জন এমপি’র

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ কোভিড পরিস্থিতি সত্ত্বেও সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে আজ সোমবার থেকে। লোকসভা ও রাজ্যসভার সেক্রেটারিয়েটের তরফে আগেই বলা হয়েছিল যে কোভিড টেস্ট করিয়ে তবেই সাংসদদের অধিবেশনে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে। সে জন্য সংসদ ভবন চত্বরে কোভিড টেস্টের বন্দোবস্তও করা হয়েছে।

দেখা গেল, প্রথম দিনই ১৭ জন সাংসদের শরীরের নমুনা পরীক্ষা করে কোভিড পজিটিভ পাওয়া গিয়েছে। এঁদের মধ্যে ১২ জনই বিজেপির সাংসদ। বাকিদের মধ্যে দু’জন জগন্মোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেসের, আর ডিএমকে, আরএলপি ও শিবসেনার ১ জন করে সাংসদ পজিটিভ পাওয়া গিয়েছে।

পশ্চিমবঙ্গের কয়েকজন সাংসদ ইতিমধ্যেই কোভিড পজিটিভ। গতকাল শান্তা ছেত্রীর শরীরেও কোভিড পাওয়া গিয়েছে। এঁরা সংসদের বাদল অধিবেশনে যোগ দেননি।

বস্তুত কেন্দ্রে মন্ত্রী ও সাংসদদের মধ্যে অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে অন্যতম হলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ফের তাঁকে এইমসে ভর্তি করা হয়েছে। গত দুদিন ধরে তিনি এইমসেই রয়েছেন। তা ছাড়া বিজেপি, কংগ্রেস এবং অন্য দল মিলিয়ে আরও দু’জন সাংসদ কোভিডে আক্রান্ত হয়েছেন।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন