প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

রাস উৎসবকে ঘিরে মেতে উঠেছেন বনগাঁর মতিগঞ্জ সাহাপাড়া

deshersamay

Share article:

দেশের সময় বনগাঁ: রাস উৎসবকে ঘিরে মেতে উঠেছেন বনগাঁর মতিগঞ্জ সাহাপাড়া অঞ্চলের বাসিন্দারা। তিনদিন ধরে এই উৎসবে শামিল হয়েছেন আশপাশ অঞ্চলের প্রচুর ভক্তিপ্রেমী মানুষ। এই উৎসবের উদ্যোক্তা মতিগঞ্জ সাহাপাড়া অধিবাসীবৃন্দ। স্থানীয় শীতলা মন্দিরে এবারের এই রাস উৎসব অষ্টম বর্ষে পরল।

উৎসব উপলক্ষে কলকাতা থেকে রাধাকৃষ্ণ এবং গৌড় নিতাই এর পাথরের মূর্তি আনা হয়েছে। ওইদিন বিকেলে এক নম্বর রেলগেট থেকে কীর্তন সহ শোভাযাত্রা করে প্রতিমা মন্দিরে আনা হয়। সোমবার অধিবাসের মাধ্যমে মন্দিরে নতুন প্রতিমা প্রতিষ্ঠা করে উৎসবের সূচনা হয়। প্রথম দিন বিকেল থেকে ভাগবত পাঠ, পদাবলী কীর্তন এবং অধিবাস হয়।

তারই মধ্যে এলাকার প্রায় ৭০ জন খুদে পড়ুয়ার হাতে খাতা, পেন তুলে দেওয়া হয়। মঙ্গলবার ভোর থেকে শুরু হয় অষ্টম প্রহর মহানাম যজ্ঞ। বুধবার দুপুরে রাধামাধব এবং মহাপ্রভুর ভোগরাগ, তার আগে নগর কীর্তন এবং দুপুরে মহাপ্রসাদ বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন