প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

মিষ্টিতে বিজয়া সেরে-রেড রোডের কার্নিভালে সকলকে আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ মানুষ কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিজয়া সেরেছেন। মুখ্যসচিব রাজীব সিনহা, নগরপাল অনুজ শর্মা, ডিজি বীরেন্দ্র, স্বরাষ্ট্র সচিব‌ আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জরুরি বৈঠকও সেরে নেন মমতা। শুক্রবারই রেড রোডে কার্নিভাল। আবহাওয়ার পূর্বাভাস, দুর্যোগ কেটে যেতে পারে। দূরদূরান্ত জেলা থেকে দলের নেতা ও কর্মীরা বিজয়া সারেন। তাঁরা মিষ্টি নিয়ে আসেন। মমতা নিজের হাতে সকলকে মিষ্টি বিতরণ করেন।

মমতা কখনও অফিসে বসে কথা বলেন। কখনও অফিস ছেড়ে বেরিয়ে এসে নমস্কার বিনিময় করেন। আজ বৃহস্পতিবারও তিনি বিজয়া সারবেন। এদিন এসেছিলেন শশী পাঁজা, ইন্দ্রনীল সেন, অরূপ রায়, মণীশ গুপ্ত, অপরূপা পোদ্দার, রত্না দে নাগ, সুব্রত বক্সি, নির্মল মাজি, শান্তনু সেন, শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরি প্রমুখ।

উত্তমকুমারের পরিবারের সদস্যরা এসে মমতাকে প্রণাম করে যান। একাদশীর দিন মুখ্যমন্ত্রী ফেসবুকে লিখেছিলেন, ‘‌এ বছর দুর্গাপুজো শেষ হল।’‌ পুজো দর্শনার্থী, উৎসবে অংশগ্রহণকারী ও পুজো কর্মকর্তাদের কাছ থেকে বিপুল সমর্থন ও সহযোগিতার জন্য মমতা সকলকে ধন্যবাদ জানিয়েছেন। ফেসবুকে লিখেছেন, ‘‌নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এবং প্রশাসন অক্লান্ত পরিশ্রম করেছে।’‌ ১১ অক্টোবর রেড রোডে কার্নিভালে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, ৪ বছর ধরে এই কার্নিভালে দারুণ সাফল্য পাওয়া গেছে। তাঁর ফেসবুক লাইভে এই কার্নিভাল সরাসরি দেখা যাবে বলে তিনি নিজে জানিয়েছেন। বাড়িতে যাঁরাই এদিন এসেছেন, তাঁদের প্রত্যেককে মমতার কার্নিভালে আমন্ত্রণ জানিয়েছেন। ‌দিদির হাত থেকে মিষ্টি পেয়ে সকলে খুশি হয়ে বাড়ি ফিরেছেন। ফেসবুকে লিখেছেন, শুভ বিজয়া। হ্যাপি দশেরা।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন