প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

বৈষম্যের প্রতিবাদে সরব কলেজ “SACT” শিক্ষকেরা

deshersamay

Share article:

দেশের সময়: বঞ্চনা আর বৈষম্যের প্রতিবাদে ফের গর্জে উঠলেন SACT কলেজ শিক্ষকরা। দাবি আদায়ে এবার জোট বাঁধতে চান তাঁরা। সেইসঙ্গে বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চান। এই লক্ষ্যেই West Bengal State Aided College Teachers’ association (WBSACTA) এর উদ্যোগে ১৮ ডিসেম্বর ‘বারাসাত কলেজ অডিটোরিয়াম হলে’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক দীপক চক্রবর্তী (চিরঞ্জিৎ)।

রাজ্যের ‘SACT’ অন্তর্ভুক্ত শিক্ষকেরা নানা বৈষম্য, বঞ্চনা ও সমস্যায় জর্জরিত। তাঁদের এই বঞ্চনার বিরুদ্ধে লড়াই দীর্ঘদিনের। তাঁদের শিক্ষা জগতে পরিষেবার বিনিময়ে পান শুধুমাত্র অ্যাডহক মাধ্যমে মাস মাইনে। তাঁদের স্কেল নেই, পিএফ নেই, ৬৫ বছর বয়স পর্যন্ত চাকরির সীমা নেই, পেনশন নেই, TC মিটিং এ অন্তর্ভুক্তি নেই, CLASS ROUTINE- এ হস্তক্ষেপের অধিকার নেই, নেই কোনও সুসংহত আদেশনামা। আছে শুধুমাত্র উচ্চপদস্থদের থেকে শোষিত হওয়ার অধিকার। তাঁরা যেন আছেন এক জরাজীর্ণ আস্তরণের মতন। এহেন বৈষম্যের প্রতিবাদে আজ ঐক্যবদ্ধ এবং সরব হয়েছেন তাঁরা। দীর্ঘদিনের শোষণের মুখে কুলুপ এঁটে আজ তাঁরা লড়তে প্রস্তুত। একাধিকবার রাজপথেও নেমেছেন এবং সহ্য করতে হয়েছে অনেক পুলিশি অত্যাচার। এই রাশি রাশি বঞ্চনা আর অসম্মান থেকে তাঁরা মুক্তি চান।

বিধায়ক দীপক চক্রবর্তী তাঁদের বৈষম্যের কথা বলতে গিয়ে অভিনয় জগতে পার্শ্বচরিত্রের সাথে তুলনা টানেন। আবার এও বলেন ‘সবাই সবই জানেন কিন্তু কিছু করার নেই সিস্টেমটাই এমন’। সভার মূল উদ্দেশ্য ছিল, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা, যাতে তাঁদের এই বৈষম্য অতি শীঘ্র দূর হয়ে বিভেদহীন কর্মজীবন যাপন করতে পারেন।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন