প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

বিশ্বভারতীতে মহাসমারোহে পালিত হল হলকর্ষণ উৎসব

deshersamay

Share article:

ইন্দ্রজিৎ রায়, শান্তিনিকেতন:

বিশ্বভারতী শ্রীনিকেতন মেলা প্রাঙ্গণে মহাসমারোহে পালিত হলো বিশ্বভারতীর অন্যতম ঐতিহ্যবাহী হলকর্ষণ উৎসব। এই বছর এই অনুষ্ঠান ৯১ বছরে পা দিল।

বর্তমানে শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসবের এর ঠিক পরের দিনই শ্রীনিকেতন ক্যাম্পাসে পালিত হয় হলকর্ষণ উৎসব। অনুষ্ঠানের সূচনা করেন উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী। আজকের অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিভাগের মুখ্য উপদেষ্টা অধ্যাপক বিবেক দেবরায়, রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ও সমাজকর্মী সুনীল আম্বেকার।

উল্লেখ্য, গ্রামীণ কৃষি ও গো-পালনের পরীক্ষা-নিরীক্ষা কেন্দ্র হিসাবে শ্রীনিকেতন গড়ে ওঠার পর ১৯২২ সালে দায়িত্ব নেন এল কে এলম্হার্স্ট। এরপর কৃষক ও কৃষির প্রতি সম্মাননা জানানোর উদ্দেশ্যে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২৮ সালে সীতাযজ্ঞ নাম দিয়ে এই উৎসবের সূচনা করেন। গুরুদেব স্বয়ং হাল পরিচালনা করেন এই উৎসবে। পরের দিকে এই অনুষ্ঠানের নামই হয় হলকর্ষণ উৎসব বলে জানান বিশ্বভারতীর অবসরপ্রাপ্ত অধ্যাপক চন্দন কুমার দাস।

আজকের অনুষ্ঠানের শুরুতে “ফিরে চল মাটির টানে…” গানের মধ্য দিয়ে সমবেত নৃত্য প্রদর্শন করেন বিশ্বভারতীর খুদে পড়ুয়ারা। পরে প্রধান অতিথিদের বক্তব্য পেস ও চারা গাছ বিতরণ করা হয় এই অনুষ্ঠানে। শেষে প্রথা অনুসারে হাল পরিচালনা করেন অভ্যাগত অতিথি বৃন্দ ও বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন