প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

বাবা-মা’কে সুইসাইড নোট লিখে নদীতে ঝাঁপ দিল বনগাঁর এক কলেজছাত্র

deshersamay

Share article:

দেশের সময়,বনগাঁ: বাবা-মায়ের উদ্দেশ্যে সুইসাইড নোট লিখে নদীতে ঝাঁপ দিয়ে এক কলেজছাত্র বৃহস্পতিবার দুপুরে বনগাঁর নদী থেকে ওই যুবকের যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ।মৃত যুবকের নাম বিকাশ দে (২৪)। বাড়ি বনগাঁ থানার জয়পুর এলাকায়।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাশ বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় এর ছাত্র। কলেজে সে তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। এদিন তার ঘর থেকে পাওয়া সুইসাইড-নোট অনুযায়ী পুলিশ জানতে পারে সম্প্রতি বেশকিছু টাকা দেনা হয়ে যায সে। কিছুদিন আগে সে তার পরিবারের কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়ে সমিতিতে খাটাবে বলে সেখানে জমা দেয়। পরবর্তীতে সেখান থেকে সেই টাকা তুলে দেনা শোধ করে ।

এছাড়াও নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিল । আর সেই কারণেই সে আত্মহত্যার পথ বেছে নেয় বলে সুইসাইড নোটে উল্লেখ করেছে। এদিকে বৃহস্পতিবার দুপুরে ইছামতী নদীতে এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে বনগাঁ হাসপাতালে পাঠায় ।

পরে ওই যুবকের পরিচয় জানা যায়। বুধবার রাত দশটা নাগাদ বাড়ি থেকে বের হয় সে। তারপর আর বাড়ি ফেরেনি। এরপর বৃহস্পতিবার সকালে ওই যুবকের ঘরে থেকে একটি সুইসাইড নোট দেখতে পান বাড়ির লোকেরা।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন