Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বনগাঁ শহরের এক নম্বর ওয়ার্ডে দিদিকে বল কর্মসূচি পালন পুরসভার প্রধান শংকর আঢ‍্যর নেতৃত্বে

deshersamay

Share article:

দেশের সময়ঃ বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার বনগাঁ শহরের এক নম্বর ওয়ার্ডে দিদিকে বল কর্মসূচি পালন করা হলো। নেতৃত্বে ছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার প্রধান শংকর আঢ‍্য। ছিলেন অন্যান্য কাউন্সিলরেরাও। মতিগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে এই কর্মসূচির জন্য একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয় ।

দুপুরে সেই মঞ্চে এসে হাজির হন পুরপ্রধান । এরপর সেখান থেকে প্রথম শুরু হয় দিদিকে বল সম্বলিত কার্ড বিলির কাজ। পথ চলতি মানুষ এবং মতিগঞ্জ ইছামতি বাস স্ট্যান্ড থেকে বাস ধরতে আসা যাত্রীদের হাতেও এই কার্ড তুলে দেন পুরপ্রধান । তিনি বলেন দিদিকে বল এই কার্ডে একটি বিশেষ ফোন নম্বর দেওয়া রয়েছে যে নম্বরে রাজ্যের যেকোনো নাগরিক তার ব্যক্তিগত বা এলাকার সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে পারেন।

তার ফোন করা সেই সমস্যা নথিভুক্ত করার পর মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের পক্ষ থেকে তার সমাধান করার চেষ্টা করা হচ্ছে । রাজ্য জুড়ে এই কর্মসূচি চলছে । গোটা ভারতবর্ষের মধ‍্যে একমাত্র পশ্চিমবঙ্গেই এমন উদ্যোগ নিয়েছে তৃণমূল সরকার।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন