প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

বনগাঁ লোকাল ট্রেনে সবজির ব্যাগে সোনা পাচার, গ্রেপ্তার ৩

deshersamay

Share article:

দেশের সময়ওয়েবডেস্কঃ সবজির ব্যাগে লুকিয়ে সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ল তিনজন। শুক্রবার সকালে শিয়ালদহগামী বনগাঁ লোকাল থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) ৯৬ লাখ টাকার সেই সোনা বাজেয়াপ্ত করেছে।

পুলিশ সূত্রে খবর, ৯৬ লাখ টাকার যে সোনা বাজেয়াপ্ত হয়েছে, তার পুরোটাই সোনার বিস্কুট ছিল। এগুলো বাংলাদেশ থেকে বৌবাজারে পাচার করা কথা ছিল। কার কাছে এই বিপুল পরিমাণে সোনা নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানার চেষ্টা চলছে।

সীমান্ত পেরিয়ে সোনা পাচারের ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার সোনা বাজেয়াপ্ত হয়েছে। ২০১৮ সালে খুলনা থেকে কলকাতায় আসার সময়ে একটি বেসরকারি বাস থেকে সোনা পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছিল ডিআরআই।

গোয়েন্দা সূত্রে খবর, এতদিন বিদেশ থেকে সোনা আমদানি করার জন্য কলকাতা বিমানবন্দরই পাচারকারীদের করিডর ছিল। কিন্তু কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো হওয়ায় কলকাতায় সোনা পাচারের জন্য পাচারকারীরা পরিবর্ত হিসাবে বনগাঁ সীমান্ত, হাওড়া স্টেশনকেই বেছে নিয়েছে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন