প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া হাজারিলাল প্রাথমিক স্কুলের রান্না ঘরে তালা, বন্ধ রইল মিডডে মিলের রান্না

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ দপ্তরের মৌখিক নির্দেশে মিডডে মিলের রান্নার দল বদল করেছিল স্কুল কর্তৃপক্ষ। আর তারই জেরে রান্নাঘরে তালা লাগিয়ে দেওয়া হয়। যার ফলে বন্ধ রইল মিডডে মিলের রান্না। বনগাঁ পৌরসভার পূর্বপাড়া হাজারিলাল প্রাথমিক স্কুলের এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, এই স্কুলে গত চার বছর ধরে এলাকার গিরিধারি স্বনির্ভর গোষ্ঠীর চারজন মহিলা রান্নার কাজ করছিলেন। শুক্রবার হটাৎ স্কুলের প্রধান শিক্ষক তাদের বলেন, তাদের আর কাজে আসতে হবে না। কি কারণে তাদের বাদ দেওয়া হচ্ছে, তা জানতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পৌরসভাতে এসে নির্দিষ্ট দপ্তরে যোগাযোগ করলেও সেখান থেকে তারা কোন সদুত্তর পাননি বলে অভিযোগ।

পরবর্তীতে শনিবার সকালে গিরিধারি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা স্কুলে এসে দেখেন লক্ষ্যভেদ নামে একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কাজে এসেছে। এই দেখে পুরানো গোষ্ঠীর মহিলারা রান্নাঘরে তালা ঝুলিয়ে দেন। এই ঘটনায় অশান্তি শুরু হয়। শেষ পর্যন্ত এদিন শিশুদের মিডডে মিল রান্নার কাজ বন্ধ থাকে।

গোষ্ঠীর ঝামেলায় শিশুদের মিডডে মিল বন্ধ থাকায় প্রশ্ন উঠছে প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে। তিনি জানান, দপ্তর থেকে মৌখিক নির্দেশ এসেছে। তাই তাদের আসতে বারন করেছি। একজন সরকারী কর্মী কিভাবে মৌখিক নির্দেশে এই কাজ করতে পারেন, তা নিয়েই প্রশ্ন উঠেছে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন