Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বনগাঁয় কলেজের অধ্যক্ষকে দরজা বন্ধ করে পেটাল হিসেবরক্ষক,অভিযুক্তকে আটক করেছে পুলিশ

deshersamay

Share article:

দেশের সময় , বনগাঁ: কলেজের অধ্যক্ষকে মারধর করে কোপানোর চেষ্টার অভিযোগ উঠল কলেজেরই হিসেবরক্ষকের বিরুদ্ধে। সোমবার বেলা বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে বনগাঁর গোপালনগর থানা এলাকার যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে।

অভিযুক্ত হিসেবরক্ষকের নাম রণপতি রায়। পুলিশ তাকে আটক করেছে। কলেজের অধ্যক্ষ অর্ণব ঘোষ ও অন্যান্য কর্মীরা জানিয়েছেন, সরকারি বিধি নিষেধের কারণে কলেজে পড়ুয়ার আসছেন না। ৫০ শতাংশ কর্মী নিয়ে কলেজের প্রশাসনিক কাজ চলছে নিয়মিত। এদিন সকাল সাড়ে ১১টা ৩০ নাগাদ হঠাৎ কলেজের অধ্যক্ষ অর্ণব ঘোষের ঘরে ঢোকেন অভিযুক্ত হিসেব রক্ষক। তারপর ঘরের দরজা আটকে তাঁকে বেধড়ক পেটাতে শুরু করে।

চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে অন্যান্য কর্মীরা দরজা ভেঙে ঘরে ঢোকেন। কলেজের শিক্ষাকর্মী তপন মণ্ডল, প্রদীপ সরকার বলেন, আমরা অধ্যক্ষর চিৎকার করতে শুনে দরজা ভেঙে ঢুকে দেখি অভিযুক্ত তাঁকে মারধর করছে৷ আমরা ঠেকাতে গেলে তার কাছে থাকা দা নিয়ে আমাদের উপরও ঝাঁপিয়ে পড়ে। ধস্তাধস্তি করে তার হাত থেকে দা কেড়ে নেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে কলেজে উত্তেজনা ছড়িয়েছে। কী কারণে অধ্যক্ষের উপর এই হামলা তা এখনও স্পষ্ট নয়।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন