প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

বনগাঁর ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে বি এস এফ এর এ ডি জি পূর্বাঞ্চল সঞ্জয় কুমার সিং

deshersamay

Share article:

দীপ বিশ্বাস,পেট্রাপোল : সীমান্ত রক্ষায় বিএসএফ জওয়ানদের ভূমিকা কেমন তা খতিয়ে দেখতে শুক্রবার বনগাঁর ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করলেন বি এস এফ এর এ ডি জি পূর্বাঞ্চল সঞ্জয় কুমার সিং।

এদিন দুপুরে বনগাঁর কালিয়ানিতে হেলিকপ্টারে করে এসে পৌঁছান বিএসএফের এই ঊর্ধ্বতন কর্তা। সেখান থেকে তিনি সড়কপথে ৬৪ নম্বর ব্যাটেলিয়ানের কালিয়ানি ও আংরাইল সীমান্তের কাঁটাতারবিহীন এলাকা পরিদর্শন করেন। সীমান্তের নিরাপত্তা খতিয়ে দেখেন তিনি।

কথা বলেন স্থানীয় বাসিন্দা ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের সঙ্গে। এলাকার মানুষের সঙ্গে বিএসএফের সম্পর্কের বিষয়ে খোঁজ নেন। এলাকার মানুষের কোন অসুবিধা থাকলে বিএসএফকে জানানোর জন্যও আবেদন করেন।

বিএসএফের এডিজি সঞ্জয় কুমার সিং জানান, এটা একটি রুটিন পরিদর্শন। এবং নিরাপত্তার বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, গ্রামবাসী এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবেই চলছে। বিএসএফ কর্তার সঙ্গে কথা বলে সন্তুষ্ট গ্রামবাসীরাও। ছবি তুলেছেন – দীপ বিশ্বাস।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন