প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

বনগাঁয় সিনেমা হলে মধুচক্র, মালিক সহ গ্রেপ্তার ১৫

deshersamay

Share article:

দেশের সময়,বনগাঁ: সিনেমা হলে সিনেমা দেখার পরিবর্তে রীতিমতো আসর বসতো মধুচক্রের। আর সেই মধুচক্র থেকে হাতেনাতে ধরা পরল ১৪ জন। এরমধ্যে ৯ জন মহিলা এবং ৫ জন পুরুষ। এছাড়া মধুচক্র চালানোর অভিযোগে সিনেমা হলের মালিক পঙ্কজ মল্লিকেও গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ।

পঙ্কজের বাড়ি গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায়। রবিবার বনগাঁর বাটা মোড়ের কাছে বনশ্রী সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় ওই মহিলা-পুরুষদের ধরে পুলিশ। আজ তাদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।
বেশ কিছু দিন ধরেই গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসছিল বনগাঁর বনশ্রী হলে রমরমিয়ে চলছে দেহ ব্যবসা।

বনগাঁর পাশাপাশি গাইঘাটা, চাকদা, গোপালনগর, বাগদা সহ বিভিন্ন এলাকা থেকে মহিলা ও পুরুষেরা হলের সামনে মিলিত হতো। সেখান থেকে পছন্দ মত মহিলাকে নিয়ে সিনেমা হলে ঢুকে যেতো পুরুষেরা। হলে এদের জন্য নিদিষ্ট কিছু জায়গা রয়েছে। সেখানে বসার ব‍্যবস্থাও অন্যরকম। টিকিটের দামও বেশি। হল কর্তৃপক্ষের বিশেষ

সম্মতিতে সেখানে মধুচক্র চলতো।
এদিন বনগাঁ পুলিসের একটি দল ওই সিনেমা হলে হানা দিয়ে এই ১৪ জনকে আটক করে। আরো বেশ কয়েক জন পালিয়ে যায়।

এই ঘটনায় কিছুটা স্বস্তি ফিরেছে এলাকার ব‍্যবসায়ীদের মধ্যে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন