Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বনগাঁয় পুলিশি ব‍্যবস্থাকে জোরদার করতে পুলিশ জেলার নতুন কার্যালয়ের উদ্বোধন হলো মঙ্গলবার

deshersamay

Share article:

দেশেরসময়, বনগাঁ: পুলিশি ব‍্যবস্থাকে ঢেলে সাজাতে এবং পরিষেবা আরও জোরদার করতে বনগাঁ পুলিশ জেলার নতুন কার্যালয়ের উদ্বোধন হলো মঙ্গলবার। ফিতে কেটে, ফলক উন্মোচন করে কার্যালয়ের উদ্বোধন করলেন রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক (দক্ষিণবঙ্গ) সঞ্জয় সিংহ।

উপস্থিত ছিলেন ডিআইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) রাজেশকুমার কুমার, এস এস পি উত্তর ২৪ পরগনা সি সুধাকর, বনগাঁ পুলিশ জেলার প্রথম পুলিশ সুপার তরুণ হালদার সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিক এবং এই পুলিশ জেলার সমস্ত থানার ভারপ্রাপ্ত আধিকারিকেরা।

উদ্বোধনের পর কার্যালয় ঘুরে দেখেন পুলিশ কর্তারা। এডিজি সাংবাদিকদের বলেন, নতুন পুলিশ জেলা হওয়ায় এই অঞ্চলের মানুষের অনেক সুবিধা হবে। এখন থেকে পুলিশ সংক্রান্ত কাজে আর বারাসাতে ছুটতে হবে না। এই পুলিশ জেলায় আগামী দিনে থানার সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন