Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

ফিরে পাওয়া এক টুকরো অতীত

deshersamay

Share article:

ঈশিতা অধিকারী, কলকাতা:

“পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়। ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সেই কি ভোলা যায়।।” সেই একটুকরো ফেলে আসা পুরোনো স্মৃতিকেই তুলে ধরতে চলেছেন শিল্পী অসীম পাল সন্তোষপুর ত্রিকোণ পার্কে।

সেখানে দেখা পাওয়া যাবে হারিয়ে যাওয়া লোহার ইস্ত্রি, টাইপরাইটার, পুরোনো টেলিফোন সেট, রান্নাঘরের শিলনোড়া, বসার ঘরের গ্রামোফোন, নিশীথের একমাত্র আলোর উৎস হ্যারিকেন এবং আরো অনেক কিছু যা দর্শকদের মনে করিয়ে দেবে ফেলে আসা কোনো একদিনের স্মৃতি।

মন্ডপের space division এর ক্ষেত্রে কখনো লোহার স্ট্রাকচার যাতে পুরানো ক্যামেরা গঠনের আভাস ধরা পড়তে চলেছে আবার কখনো বিভিন্ন প্যানেল পুরানো দিনের দেওয়ালে দেখতে পাওয়া কয়লার গুল, ডালের বড়ি এমন বিভিন্ন ছোট ছোট অথচ একসময় আমাদের গুরুজনদের বা আমাদেরও ফেলে আসা অতীতের প্রতিদিনের নিত্যপ্রয়োজনীয় উপাদান।

সেই লাল সুড়কির দেওয়াল, লাল মেঝে, কালো বর্ডার সবই দৃশ্যমান অথচ উপস্থাপিত হয়েছে শিল্পীর নিজস্ব আঙ্গিকে। পুরানো রংচটা দেওয়ালে ফুটে উঠেছে বিভিন্ন illustration। এককথায় দর্শকদের মধ্যে একটা নস্টালজিয়া অনুভব করানোই শিল্পীর মূল উদ্দেশ্য। সত্যিই এ বছর কলকাতার Pandel hoppers কাছে সন্তোষপুর ত্রিকোণ পার্ক হতে চলেছে আবশ্যিক destination।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন