Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর

পৌষের হাওয়ায় গা ভাসিয়ে বাউলের সুরে কান পাতা, শুরু সংস্কৃতির উৎসব

deshersamay

Share article:

দেশের সময়, ওয়েব ডেস্ক: ঐতিহ্য ও সংস্কৃতির ধারাকে পাথেয় করেই আজ রবিবার থেকে শান্তিনিকেতন-এ শুরু হলো পৌষ মেলা। এক কথায় অনুষ্ঠানকে কেন্দ্র করে এই মুহূর্তে বিশ্বকবির তীর্থে উৎসবের সূচনা। কান পাতলে বাউল গান আর পৌষের হাওয়া গায়ে মেখে সেই সুরে গা ভাসিয়ে দেওয়া সবমিলিয়ে এক অনন্য উৎসবের ঘনঘটা। আজ সকালে বৈতালিকের মধ্যে দিয়ে সূচনা ঘটেছে মেলার। যা চলবে আগামী ছয় দিন। মেলা প্রসঙ্গে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পরিবেশবিদ্ সুভাষ দত্ত। তিনি বলেন, “আমার মনে হয় চারিত্রিক ও মানবিক মূল্যবোধের দিক থেকে এই মেলা-কে ভিন্ন ভাবে দেখা উচিৎ”। “১৭টি মেলায় এখনও পর্যন্ত কাজ করেছি কিন্তু এই মেলা সম্পুর্ন আলাদা”। “সবকিছু ভেবে ট্রাইব্যুনালে এবিষয়ে আলাদা করে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছি”। “পাশাপাশি দাবী করবো ২০০৭সালে কলকাতা বইমেলা সংক্রান্ত যে আইন রয়েছে তা নতুন করে ভাবার জন্য”। উল্লেখ্য ২০১৬সালে পৌষ মেলার দূষণ সংক্রান্ত বিষয়ে জাতীয় পরিবেশ আদালতে একটি মামলা দায়ের করেন সুভাষ দত্ত। যার প্রেক্ষিতে একটি তিন জনের কমিটি গঠিত হয়। যে কমিটির অন্যতম সদস্য সুভাষ দত্ত। মেলা প্রসঙ্গে বিশ্বভারতী-র উপাচার্য বিদ্যুত চক্রবর্তী বলেন, “দূষণের বিষয় ভাবনা চিন্তা করে পৌষ মেলা শুরুর তিনদিন আগে থেকেই বিদ্যুত সংযোগের ব্যাবস্হা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে”। “দেশ বিদেশ থেকে ইতিমধ্যেই বহু মানুষ মেলায় এসছেন”। “নামী দামী বাউলদের ভীরও চোখে পড়ার মতো”। “অতএব বলা যেতে পারে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে এবার নতুন নজির তৈরী করার অপেক্ষায় শান্তিনিকেতন”

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.