প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ও বারুদের গুদাম গুঁড়িয়ে দিল ভারত, ভিডিও প্রকাশ করল সেনাবাহিনী

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃকরোনা মহামারীর মধ্যেই ভারতের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। শুক্রবার প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর কুপওয়ারা জেলায় আচমকা গোলাবর্ষণ শুরু করে পাকিস্তানি সেনা। ভারতীয় সেনা তখন সীমান্তের ওপারে একটি জঙ্গি ঘাঁটি, গোলাবারুদের ডিপোয় গোলা ছোঁড়ে। ভারতীয় সেনা ড্রোন মারফৎ গোলাবর্ষণের একটি ছবি তুলেছে। তাতে দেখা যায়, বফর্স কামান থেকে পাকিস্তানের অভ্যন্তরে নির্দিষ্ট লক্ষ্যে গোলাবর্ষণ করছে ভারতীয় সেনা।
সেনা সূত্রে খবর, এদিন কেরান ও তাঙ্গধের সেক্টরে এলোপাতাড়ি গোলাবর্ষণ করে পাকিস্তানের সেনা। ভারতীয় সেনা পালটা জবাব দেয়। কয়েক ঘণ্টা ধরে দু’পক্ষের গোলাবর্ষণ চলে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত ছ’-সাতটি গ্রাম থেকে মানুষ পালিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন।

এর আগে গত ১ এপ্রিল কুপওয়ারার কেরন সেক্টরের কাছে জঙ্গিদের গতিবিধি টের পায় সেনার নজরদারি দল। প্রবল তুষারপাতের কারণে তখন গোটা কুপওয়ারাই বরফে ঢেকে গেছে। সেই দুর্যোগের সুযোগ নিয়েই নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢুকে পড়ে পাঁচ জঙ্গি। সেনা ছাউনি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে । তবে জওয়ানদের পাল্টা জবাবের মুখে পড়ে দুর্গম উপত্যকার মধ্যেই গা ঢাকা দেয় তারা।

জঙ্গিদের খুঁজে বের করতেই প্যারাকম্যান্ডোদের খবর দেওয়া হয়। ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইক ইউনিটের পাঁচ জওয়ান সুবেদার সঞ্জীব কুমার, প্যারাট্রুপার বালকিষাণ, প্যারাট্রুপার ছত্রপাল সিং, হাবিলদার দেবেন্দ্র সিং ও প্যারাট্রুপার অমিত কুমার নামেন জঙ্গি-দমন অভিযানে। অপারেশনের নাম দেওয়া হয় ‘রান্দোরি বেহেক’ ।

সেনা সূত্রে খবর, পঞ্চম জন নিয়ন্ত্রণরেখার সেনা ব্যাটেলিয়নের কাছে চলে এসেছিল প্রথমে। সঙ্গে সঙ্গেই তাকে খতম করা হয়। বাকি চারজন লুকিয়ে পড়ে। জঙ্গিদের পায়ের ছাপ ধরে এগিয়ে যেতে যেতে এক খাদের কাছে চার জঙ্গির খোঁজ মেলে। শুরু হয়ে যায় গুলির লড়াই। চারজনকেই খতম করেন প্যারাকম্যান্ডোরা। তবে যুদ্ধ শেষে আর ফেরা আর হয়নি জওয়ানদের। জঙ্গিদের গুলিতে শহিদ হন চারজনেই। ৫ এপ্রিল সেনা জওয়ানদের দেহ বরফের উপর পড়ে থাকতে দেখা যায়। তাঁদের হাত কয়েকের মধ্যেই পড়েছিল জঙ্গিদের দেহও।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন