Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর

নিয়মিত অন্তরঙ্গের তৃতীয় মাস

deshersamay

Share article:

নাটক:

নিয়মিত অন্তরঙ্গের তৃতীয় মাস

রবীন্দ্র নাট্য সংস্হার নিয়মিত অন্তরঙ্গ থিয়েটারের তৃতীয় মাসে গোবরডাঙাবাসীকে একটি অসাধারণ নাটক উপহার দিলেন নাট্য পরিচালক ড. সৌমিত্র বসু। অন্তর্মুখের প্রযোজনায় যা অনুষ্ঠিত হয় গত ৩০শে নভেম্বর। নাটকের মূল বিষয়বস্তু ছিল, “বর্তমান সময় মোটা টাকার বিনিময়ে কলেজে ভর্তি ও সেই ক্ষমতা না থাকলে শেষ পরিনতি আত্মহত্যা”। চলমান সময়কালের একটি বাস্তব চিত্র তুলে ধরতে মঞ্চে নিজেদেরকে উজার করে দিলেন সকলে। পরবর্তীতে শুরু হয় সেমিনার। যার মূল বিষয় ছিল, “আমাদের থিয়েটারে জনসংযোগ”। সেখ‍ানে জনসংযোগের প্রয়োজনীয়তা বোঝাতে বক্তব্য রাখেন ড. সুভাশিষ বসু। তিনি বলেন, “জনসংযোগ ছাড়া‍ থিয়েটার কোন ভাবেই সম্ভব নয়”। পাশাপাশি ‘কল্লোল যুগের জনসংযোগ ও আজকের থিয়েটারে জনসংযোগ’ নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিশিষ্ঠ সমালোচক রঞ্জন গঙ্গোপাধ্যায়। এদিন সর্বশেষ নাটক পরিবেশন করে হাওড়ার ‘সৃজন নাট্যদল’। ‘সমাজের বর্তমান প্রেক্ষাপটে ধর্মের বিভেদ ঘটিয়ে এক শ্রেনী আমাদের শাসন করছে’। ‘ধর্ম ভুলে সকলে একত্রিত হয়ে সেই শোষণের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে মানুষ”। এই কাহিনীকে পাথেয় করে তাদের নাটক ‘ঘরে ফেরা’। সবমিলিয়ে অসাধারণ সাংস্কৃতিক পরিবেশের সৃষ্টি হয়েছিল অনুষ্ঠান প্রাঙ্গনে। আগামী ৩০শে ডিসেম্বর এই নিয়মিত থিয়েটারে নাটক পরিবেশন করবে “গোবরডাঙা চিরন্তন” এবং সেমিনারের বিষয় থ‍াকবে “গোবরডাঙার নাট্য চর্চা ১৮৬৮ থেকে ২০০০”।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.