প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

নতুন বছরেই চালু হবে টালা ব্রিজ , জানালেন মলয় ঘটক

deshersamay

Share article:

দেশের সময় ওযেবডেস্কঃ দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে চালু হচ্ছে টালা ব্রিজ। তেমনটাই ইঙ্গিত দিলেন রাজ্যের পূর্ত ও সড়ক পরিবহণ দফতরের মন্ত্রী মলয় ঘটক। আগামী বছরেই এই ব্রিজ চালু হয়ে যাবে বলে খবর।

এদিন বিধানসভার অধিবেশন থেকে মলয় ঘটক জানিয়েছেন টালা ব্রিজ শীঘ্রই চালু করে দেওয়া হবে। আগামী বছরের ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসের মধ্যেই চালু হয়ে যাবে টালা ব্রিজ।

প্রায় আড়াই বছর ধরে বন্ধ টালা ব্রিজ। উত্তর কলকাতার যান চলাচলের মধ্যমণি বলা চলে এই ব্রিজকে। তা বন্ধ থাকায় বিটি রোড শ্যামবাজার এলাকায় যানজট আগের চেয়ে অনেক বেড়েছে। টালা ব্রিজের বিকল্প হিসেবে লকগেট ব্রিজ আর বেলগাছিয়া ব্রিজ দিয়ে গাড়ি চলাচলা করছে, যাতে বিটি রোড থেকে শ্যামবাজার পর্যন্ত আসতে আগের চেয়ে সময় লাগছে অনেক বেশি। বিরক্ত নিত্যযাত্রীরাও।

দীর্ঘদিন ধরেই সকলে অপেক্ষা করে আছেন টালা ব্রিজের জন্য। পূর্ত মন্ত্রীর এই বার্তায় তাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন উত্তর কলকাতার নিত্যযাত্রীরা।

সেপ্টেম্বরেই টালা ব্রিজের নকশাকে অনুমোদন দিয়েছিল ভারতীয় রেল। তারপর থেকে ব্রিজ সংস্কারের কাজ এগিয়েছে দ্রুত গতিতে। সেই কারণেই ২০২২ সালের শুরু দিকে টালা ব্রিজ দিয়ে যান চলাচল আবার আগের মতো স্বাভাবিক করা সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন