প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•পবিত্র মাটি, অথচ সম্মানে বৈষম্য: দুর্গাপুজোর বিশেষ ফটো সিরিজে সমাজের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুললেন হেমশ্রী ভদ্র •সপ্তমীতে সুর চড়িয়ে নাম না করে খাদ্যমন্ত্রীকে হুঁশিয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনুর •চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর

‘দেশের – কবিতা’

deshersamay

Share article:

মনে আগুন ।। হারাধন চৌধুরী

ত্রিসীমানায় জল নেই এক ফোঁটা,

বৃষ্টির দেখা নেই বহু কাল,

মাইলের পর মাইল জঙ্গল রোদে তাপে,

ধরো,

ভাজা ভাজা হয়ে আছে।

এমনি সময়ে তো কোনও কোনও জঙ্গল সাক্ষাৎ পায় দাবানলের।

শুধু তো গাছপালা হয় না সাবাড়—

লকলকে লেলিহান শিখার তাড়া খেয়ে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয় পশু পাখি দল।

এক ঘাটে জল খেতে পেলে বেঁচে যেত বাঘে বুনো মোষে উভয়ে;

পাখিদের উড়ে যাওয়া দেখে হতাশায় মরে হায়েনা হরিণ একসাথে।

সতর্ক বনবাসী বসতি রক্ষা করতে লাগোয়া গাছপালা কিছু কেটে ফেলে,

আগ্রাসীর থেকে তফাত গড়ে চওড়া,

যুদ্ধকালীন তৎপরতায়।

বনের আগুনকে হয়তো বন্দি করা যায় এই ফন্দিমতো,

আগুন তো মনেও লাগে বিনা ফাগুনে!

মনের আগুনে বাঁধ দেওয়া যায় কী করে?

বন্দিশালাও-বা কোথায় গড়া যায় মনের দিকসীমায়?

মনপাখির ওড়াউড়ি টের পাই,

কোনও কোনও দিন আর ফিরে আসে না আমার মগডালে

মনপাখি একটাও!

পশু সত্যিই কি মন ছাড়া হয় মনের আগুনের ভয়ে?

তাহলে আগুনই লাগুক,

আমি চাই,

মাঝে মাঝে,

মনের কানায়।

অতঃপর এসো তুমি সেই ছাইগাদা সরিয়ে,

বুকে বয়ে শীতল মায়া ৷

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন