প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দিলীপকে পালটা চ্যালেঞ্জ জ্যোতিপ্রিয়র

deshersamay

Share article:

দেশের সময়,হাবড়া:২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের যে আসনে দাঁড়াবেন, সেখানেই তাঁকে হারাবো। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্দেশ্যে দিলীপ ঘোষের ছোড়া চ্যালেঞ্জ এর পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার হাবড়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কেন্দ্র এবং রাজ্য মিলিয়ে বিজেপির যত নেতা আছে, তাঁরা সবাই মিলে আমাকে নির্বাচনে হারিয়ে দেখান। আমি প্রকাল্যে তাঁদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি।’


নিজের ৬৪ তম জন্মদিন উপলক্ষে জ্যোতিপ্রিয় এদিন হাবড়ার ভবঘুরে আবাসের আবাসিকদের মধ্যে শীতবস্ত্র, ফল, মিষ্টি বিতরণ করেন। এমন কর্মসূচি পালন করতে পেরে তৃপ্ত জ্যোতিপ্রিয় বলেন, হাবড়া এলাকার সমস্ত ভবঘুরেদের জন্য এমন আরও ৫টি নতুন ভবন নির্মাণ করা হবে। এর পাশাপাশি হাবড়ার মানুষের সুবিধার্থে বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, পাকাপাকি জল নিকাশির ব্যবস্থা, হাসপাতালের আধুনিকীকরণ সহ একাধিক প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে এদিন তিনি ফের জানান।

রবিবার বারাসতে এক অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, আগামী বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে এই রাজ্যের ক্ষমতায় এসে এই রাজ্যকে গুজরাট বানাবেন। এই প্রসঙ্গে এদিন জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, গনহত্যার ঘটনা ঘটিয়ে গুজরাট গোটা দেশের কাছে কলঙ্কিত রাজ্য হিসেবে ইতিহাস রচনা করে ফেলেছে। তাই এই রাজ্যের শান্তিপ্রিয়, সংস্কৃতিবান মানুষ সেই ভুল করবেন না। তাঁরা ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখে তৃণমূলকেই ক্ষমতায় আনবেন। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল ২২০ টির বেশি আসনে জয়ী হবে বলে মনে করেন জ্যোতিপ্রিয় মল্লিক।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন