প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতের তালা লাগিয়ে দিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতের তালা লাগিয়ে দিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য এবং সমর্থকরা। গোপালনগর থানার অন্তর্গত গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজেপির অভিযোগ, তৃণমূল প্রধান সরকারি পায়খানা ও ইন্দিরা আবাস যোজনার ঘরের বিষয়ে জানাচ্ছেন না। বিজেপির সদস্যদের অন্ধকারে রেখেই অন্যান্যদের দিয়ে একজনকে দু-তিনবার ঘর পাইয়ে প্রধান দুর্নীতি করছেন এবং সেই সমস্ত ঘর দিয়ে সেখান থেকে কাঠমানি নিচ্ছেন।

দিনের পর দিন এই দুর্নীতি চলতে থাকায় প্রতিবাদ স্বরূপ এদিন সকালেই পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে দেন বিজেপি কর্মীরা। এর ফলে এদিন পঞ্চায়েতের কোন কর্মী অফিসে ঢুকতে পারেননি। পঞ্চায়েত প্রধানও আসেন নি। বিক্ষোভকারীদের দাবি, যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠ সমাধান হবে ততক্ষণ তারা পঞ্চায়েতের তালা খুলবেন না।

উল্লেখ্য, গঙ্গানন্দপুর পঞ্চায়েতের ২৫ জন সদস্য আছেন। তার মধ্যে বিজেপির ৯ জন। অভিযুক্ত প্রধানের নাম জাফর আলী মণ্ডলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন