Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
এবার ঋতব্রত শিবিরে যোগ দিলেন বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস সঙ্গে তাপসও ‘প্রচুর মানুষের কর্মসংস্থান হবে’,বাঁকুড়ায় শ্যাম স্টিল কারখানায় ১০০০ কোটির লগ্নি , শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘কোনও গাফিলতি সহ্য করব না’, মুর্শিদাবাদের পুলকার দুর্ঘটনায় শোকপ্রকাশ করে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাতসকালে মর্মান্তিক কাণ্ড! ট্রেনের ধাক্কা, স্কুল যাওয়ার পথে দুই পড়ুয়া-সহ তিন জনের মৃত্যু, তদন্তের নির্দেশ রেলের সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট,    কলকাতার ইসকনের ৫৫তম রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী,দু’কলি গানও গাইলেন শুভেন্দু

ডিজিটাল মিডিয়ার প্রভাব বেশি, তাই গাইডলাইন আনা জরুরী!‌সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বৈদ্যুতিন সংবাদমাধ্যমেরও আগে ডিজিটাল সংবাদমাধ্যম নিয়ে বেশি সতর্ক হতে হবে বলে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্রীয় সরকার। কারণ এখনকার দিনে ডিজিটাল মিডিয়াই মানুষকে বেশি প্রভাবিত করছে। ফলে তার স্বচ্ছতা ও মান রক্ষিত হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব অনেক বেশি আইনের। সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে চলা একটি মামলার শুনানিতে এদিন একথা আদালতে জানায় সরকার।

সরকারি আইনজীবী এদিন সওয়াল করে বলেন, ‘‌এখন ডিজিটাল মিডিয়ার দৌড় অনেক বেশি দ্রুত। মানুষকে প্রভাবিত করার ক্ষমতাও তার বেশি। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো অ্যাপের কারণে সহজে বেশি মানুষের কাছে পৌঁছে যায় এই মিডিয়া। ফলে সে নিয়ে আদালতকে আরও বেশি সতর্ক হতে হবে।’‌ 

পাশাপাশি সরকার দাবি করেছে, প্রিন্ট মিডিয়া ও বৈদ্যুতিন মিডিয়ায় যথেষ্ট প্রস্তুতি নিয়ে ও বিচার করে তবে কোনও খবর প্রকাশ করা হয়। কিন্তু ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের দায়িত্ব–এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষিত হয় না প্রায়ই। বিষয়টি ইতিমধ্যেই সরকার পর্যবেক্ষণ করেছে। তাই সবার আগে ডিজিটাল মিডিয়ার জন্য নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া জরুরি বলে দাবি করেছে কেন্দ্র।

সম্প্রতি সুদর্শন টিভি নামের একটি বেসরকারি খবরের চ্যানেলের বিরুদ্ধে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। অভিযোগ, সেই চ্যানেলে দাবি করা হয়েছে, দেশের সরকারি চাকরির ক্ষেত্রে মুসলমানরা অনুপ্রবেশ করছে। এ নিয়ে ভর্ৎসনা করে আদালত জানায়, ‘‌একটি সম্প্রদায়কে লক্ষ করে এরকম নির্দিষ্টি কোনও মিথ্যে চাপিয়ে দেওয়া যায় না। এটা সাধারণ মানুষের সংবেদনশীল মনকে উস্কানি দেওয়া ছাড়া কিছুই নয়।’‌ 

এই প্রসঙ্গেই সরকারি তরফের আইনজীবী জানান, এসবেরও আগে প্রয়োজন ডিজিটাল মিডিয়াকে সংযত করার জন্য নির্দিষ্ট আইন ও গাইডলাইন আনা।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন