প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•গ্রেফতার বনগাঁর প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস ,বেআইনি অস্ত্র রাখার অভিযোগ : দেখুন ভিডিও •‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন?

ডায়মন্ড হারবারের ৫০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ লকডাউনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে রোজই এগিয়ে আসছে রাজনৈতিক দল থেকে স্বেচ্ছাসেবী সংস্থা বা ধর্মীয় সংগঠনগুলি। কেউ কেউ ব্যক্তিগত ভাবেও উদ্যোগ নিচ্ছেন যথাসাধ্য সাহায্যের। এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৫০ হাজার পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিলেন স্থানীয় সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পরিবার পিছু এক কেজি করে চাল, ডাল, আটা, পেঁয়াজ, আলু, চার প্যাকেট করে ভুজিয়া এবং বিস্কুট দিচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেইসঙ্গে চারটি করে মাস্ক ও একটি করে করোনা প্রতিরোধের নিয়মাবলীও দেওয়া হচ্ছে।

ইতিমধ্যে যুব তৃণমূলের তরফে এক কোটি টাকা দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করোনা ইমার্জেন্সি রিলিফ ফান্ডে। তার পাশপাশি সাংসদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিলি চলছে ডায়মন্ড হারবার কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকায়। প্রসঙ্গত গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের সঞ্চয় থেকে রাজ্যের তহবিলে পাঁচ লক্ষ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তহবিলে পাঁচ লক্ষ টাকা দিয়েছিলেন।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন