প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

টাকির ইছামতীতে ‘‌কার্নিভাল’‌ এখনও অনিশ্চিত

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ কোভিড পরিস্থিতিতে এবছর উত্তর ২৪পরগনার টাকিতে ইছামতী নদীতে বিসর্জনের উৎসবেও বাঁধা পড়তে চলেছে। এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও সবুজ সঙ্কেত মেলেনি। টাকি পুরসভার পুরপ্রধান সোমনাথ মুখার্জি জানান, ‘‌এবছর টাকিতে ইছামতীর বুকে বিসর্জনের উৎসব করা যাবে বলে এরকম কোনও সিদ্ধান্ত আমরা এখনও পর্যন্ত নিতে পারিনি। মহকুমা প্রশাসন থেকে যা নির্দেশ আছে, তাতে করোনা পরিস্থিতির কারণে এবছর টাকিতে প্রতিমা বিসর্জন নদীতে করা যাবে না।’‌ 

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আয়োজক ক্লাবগুলি এবারে করোনা মোকাবিলায় শামিল নানা ভাবে। মানুষের মনে কোভিড শঙ্কা এখনও তাড়াকরে বেড়াচ্ছে। সরকার, প্রশাসনও উৎসবে মানুষকে সংযত থাকার কথাই বলছে। এই পরিস্থিতিতে টাকিতে বিজয়ার উৎসব হবে কিনা তা নিয়ে অনেকের মনে জিজ্ঞাসা চিহ্ন বাসা বেঁধেছে । টাকির ইছামতীর বুকে বিসর্জনের উৎসবের ঐতিহ্য দীর্ঘদিনের। 

দেশ ভাগ হওয়ার পরও সেই চিরাচরিত উৎসবের চেহারায় কোন পরিবর্তন হয়নি। বিজয়ার দিন ইছামতীর বুকে দুই বাংলা এক হয়ে যায়। দু’‌দেশের সীমারেখার কোনও ভেদ থাকে না। একই নদীর বুকে ভারত বাংলাদেশের নৌকা নামে। দু’দেশের প্রতিমা নিয়ে নদীর বুকে চলে ‘‌কার্নিভাল’‌। ইছামতীর দু’পাড়ে দুই বাংলার গ্রাম শহর যেন এক হয়ে যায়। কয়েক লক্ষ মানুষকে সাক্ষী রেখে দেশ কালের গণ্ডি পেরিয়ে খণ্ডিত বাংলা ওই একদিন কিছু সময়ের জন্য মিলে যায়। 

নিরাপত্তার কারণে ইদানীং কয়েক বছর টাকির বিজয়ার উৎসবে দু’‌দেশের সীমান্ত পাহারায় কড়াকড়ি হয়েছে। কিছু বিধিনিষেধ আরোপ হয়েছে। তবু উৎসবে দুই বাংলার মিলনের সুরটি আজও অটুট। যার টানে দূর–‌দূরান্ত থেকে পর্যটকরা টাকিতে ছুটে আসেন। এবারে সেই সুর আর হয়তো বাজবে না ইছামতীর পাড়ে। 

টাকির ক্লাব কর্তা–‌সহ পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন টাকির পুরপ্রধান সোমনাথ মুখার্জি। সোমনাথবাবু বলেন, ‘মহকুমাশাসকের নির্দেশ অনুসারে এখনও পর্যন্ত নদীতে বিসর্জনের শোভাযাত্রা অনিশ্চিত। সেক্ষেত্রে দূরত্ব বিধি মেনে প্রতিমা নদীতে এনে বিসর্জন দেওয়া হবে বলেই ধারনা।’‌  

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন