প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

জয়প্রকাশকে লাথি মারল কে?শনাক্ত করল বিজেপি,জানুন

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণকে ঘিরে গোলমাল সোমবার সকাল থেকে সংবাদশীর্ষে। এদিন করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে পিপুলখোলা এলাকায় রাস্তায় ফেলে মারধর করা হয়। এমনকি একটি ঝোপে তাঁকে ফেলে দিয়ে পদাঘাত করতেও দেখা গেছে টিভি ক্যামেরায়। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি প্রার্থী।


এর পরেই এই ঘটনা নিয়ে তোলপার রাজ্য রাজনীতি। জয়প্রকাশের আক্রান্ত হওয়ার গোটা ঘটনার ভিডিও সামনে এসেছে। আর তাতেই স্পষ্ট হয়েছে কে বা কারা আক্রমণ চালিয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের নামের তালিকা প্রকাশ করে শাস্তির দাবি তুলেছে বিজেপি। এদিন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় টুইটারে সেই ভিডিও প্রকাশ করে ঘটনার নিন্দা করেছেন। একই সঙ্গে যার লাথির আঘাতে বিজেপি প্রার্থী ঝোপে পড়ে যান তার ছবিও আলাদা করে চিহ্নিত করেছেন।

বিজেপির দাবি, আক্রমণকারীরা সকলেই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতকারী। যে লাথি মেরেছে তার নাম তারেকুল শেখ। এছাড়াও আক্রমণকারীরা হল হাবিবুর রহমান বিশ্বাস, কামালুদ্দিন বিশ্বাস, দুখু মালিথা, মাসাদুল আলম, বঙ্কিম মণ্ডল ও হাবিব বিশ্বাস। ইতিমধ্যেই পুলিশ ওই আক্রমণের তদন্তে নেমেছে। একজনকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশের দাবি, আক্রমণকারীদের অনেকেই এলাকা ছেড়ে পালিয়েছে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন