প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

চলতি বছরেই সারদা মামলার চার্জশিট দেবে সিবিআই, আইপিএস কর্তা ও মন্ত্রীর নাম থাকার সম্ভাবনা

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ চলতি বছরে পুজোর আগেই সারদা তদন্তের চার্জশিট দেবে সিবিআই। দিল্লিতে সিবিআইয়ের মূল দফতর থেকে এমনই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সাড়ে ৬ বছর ধরে চলছে রাজ্যের অন্যতম বড় চিটফান্ড কেলেঙ্কারি সারদা-মামলার তদন্ত। অজস্র ওঠাপড়ার পরে এবার চার্জশিট দেওয়ার সময় হয়েছে বলে সিবিআইয়ের দাবি। সূত্রের খবর, এই চার্জশিটে ৬ জনের নাম থাকতে পারে। তাঁদের মধ্যে এক আইপিএস অফিসারও নাম থাকছে। সেই সঙ্গে সাক্ষী হিসেবে নাম থাকছে এক বিজেপি নেতা ও আরও এক আইপিএস অফিসারের। চার্জশিটে একাধিক পুলিশ অফিসারেরও নাম থাকতে পারে। এমনকি এক প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধেও তদন্ত চলছে বলে জানা গেছে।

একুশের ভোটের আগে সারদা মামলা নিয়ে যে আবার নড়াচড়া হবে, এমনটা প্রত্যাশিতই ছিল। কিন্তু চার্জশিট যে পুজোর আগেই চলে আসবে, তা অনেকেই ভাবেননি।

আমজনতার লগ্নি করা টাকায় ২০১০ থেকে ২০১২ সালে বিশাল জায়গায় পৌঁছয় সারদার ব্যবসা। এর পরে সেবি-র তরফে ব্যবসা বন্ধ করা হয়। শেষে ২০১৪ সালে সারদা গ্রুপের বিরুদ্ধে প্রায় ৩৮৫টি এফআইআর দায়ের হয় জালিয়াতির। বিশেষ তদন্তকারী দল গড়ে তদন্ত চালানোর পরে চার্জশিট দেয় সিট।

এর পরে মামলা যায় সিবিআইয়ের হাতে। এর পরেই কুণাল ঘোষ, মদন মিত্র-সহ ১১ জনকে গ্রেফতার করে সিবিআই ও সিট। সংস্থার প্রধান সুদীপ্ত সেন ও তাঁর সহকারী দেবযানী মুখোপাধ্যায়কেও আগেই গ্রেফতার করা হয়।

তবে এত বছরেও সেই মামলার মীমাংসা হয়নি। বারবারই রাজনীতির হাতিয়ার হয়েছে সারদা-দুর্নীতি। লাখ লাখ মানুষ আজও সর্বহারা। তবে এবার পালা চূড়ান্ত চার্জশিটের। একুশের বিধানসভা ভোটের আবহে সত্যিই কি এবছরে তার্জশিট দেবে সিবিআই? আরও কিছু দিনের অপেক্ষার পরে এ তথ্য স্পষ্ট হবে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন