প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

এবার বিনা হেলমেটে ১ হাজার টাকা ফাইন,ড্রাইভিং লাইসেন্স না থাকলে ৫ হাজার

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ সংসদে পাশ হয়ে গেল মোটর ভেহিকেলস সংশোধনী বিল। আর তার ফলে রাস্তাঘাটে নিয়ম ভাঙার ফাইন বাড়তে চলেছে বিপুল হারে। দেশে পথ নিরাপত্তা বাড়াতে এই নতুন আইন লাগু হবে। এত দিন ট্রাফিক আইন ভাঙার সর্বনিম্ন ফাইন ছিল ১০০ টাকা। সেটা এক লাফে বেড়ে হচ্ছে ৫০০ টাকা। টিকিট ছাড়া যাত্রায় ফাইন ছিল ২০০ টাকা। সেটা বেড়ে হচ্ছে ৫০০ টাকা।

দেখে নিন ফাইন বৃদ্ধির তালিকা–‌

১) মদ্যপ অবস্থায় গাড়ি চালালে জরিমানা ২০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছে ৷

২) এমারজেন্সি গাড়িকে রাস্তা না ছাড়লে ৫০০০ টাকা জরিমানা দিতে হবে ৷ এর আগে দিতে হত ১০০০ টাকা ৷
৩) মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালালে জরিমানা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছে ৷

৪) বর্তমানে বিনা হেলমেটে গাড়ি চালালে দিতে হয় মাত্র ১০০ টাকা ৷ নয়া নিয়মে দিতে হবে ১০০০ টাকা জরিমানা ৷ পাশাপাশি তিনমাসের জন্য লাইসেন্স বাজেয়াপ্ত করা হবে ৷

৫) র‍্যাশ ড্রাইভিং করার জন্য জরিমানা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷

৬) বিনা লাইসেন্সে ড্রাইভিং করলে জরিমানা ৫০০ থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছে ৷

৭) সিট বেল্ট না পড়লে জরিমানা ১০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করা হয়েছে ৷

৮) নাবালক গাড়ি চালালে তাদের অভিভাবককে দোষী মানা হবে ৷ এর জন্য ২৫০০০ টাকা জরিমানা ও তিন বছরের জন্য জেল হতে পারে৷ পাশাপাশি গাড়ির রেজিষ্ট্রেশন বাতিল করে দেওয়া হবে ৷

৯। বিনা টিকিটে যাত্রার ফাইন এখন ২০০ টাকা। সেটা বেড়ে হচ্ছে ৫০০ টাকা।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন