প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

এক পরিবারে পরিণত হয় বনগাঁর মতিগঞ্জ সাহাপাড়ার দুর্গাপুজো

deshersamay

Share article:

দেশের সময়,বনগাঁ: দুর্গাপুজোকে কেন্দ্র করে এক পরিবারে পরিণত হয় বনগাঁর মতিগঞ্জ সাহাপাড়া। সাহাপাড়া শীতলা মন্দির পরিচালিত এই পুজোয় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দূরদূরান্ত থেকে মানুষজন আসেন অংশ নিতে। প্রায় ৪০ বছর আগে এই পাড়াতে প্রথম শীতলা পুজো দিয়ে শুরু হয় পথ চলা।

সেই সময় পাড়ার বয়স্ক মানুষেরা এই শীতলা পূজা পরিচালনা করতেন। পরবর্তীতে এই পুজোর দায়িত্বভার নেন পাড়ার বাসিন্দা তপন সাহা। তার নেতৃত্বে একে একে এখানে কালীপুজো, শিব পুজো, গ্রহরাজের পুজো এবং রাধাকৃষ্ণের পুজো শুরু হয়। বছর চারেক আগে পাড়ার বাসিন্দাদের আগ্রহে শীতলা মন্দিরে শুরু হয় দুর্গাপুজো। এবছরও শাস্ত্র মতে নিয়ম মেনে এই পুজোর আয়োজন করা হয়েছে।

পুজো উদ্যোক্তারা জানালেন, ষষ্ঠীতে বোধন এর পর থেকেই সপ্তমী, অষ্টমী, নবমী এই তিনদিন এই পাড়ার বাসিন্দাদের পাশাপাশি আশপাশের পাড়া থেকে প্রচুর মানুষ মন্দিরে প্রসাদ গ্রহণ করেন। সপ্তমীতে খিচুড়ি, পোলাও, অষ্টমীতে লুচি, ছোলার ডাল, তরকারি, পায়েস, লাড্ডু, আর নবমীতে সাদা ভাত, ডাল, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনির ব্যবস্থা করেছেন উদ্যোক্তারা।

প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ মানুষ এই মন্দিরে প্রসাদ গ্রহণ করছেন। পুজোর পাশাপাশি দরিদ্র মানুষদের মধ্যে বস্ত্র বিতরণও করা হয়। দূর দূরান্তে বিয়ে হয়ে যাওয়া এই পাড়ার মেয়েরা পুজোর সময় বাপের বাড়িতে এসে এই পুজোয় অংশ নেন। পূজোকে ঘিরে এক পরিবারে পরিণত হয় বনগাঁ মতিগঞ্জ এর সাহাপাড়া শীতলা মন্দির পরিচালিত বারোয়ারি দুর্গাপূজো।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন