প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

উত্তর চব্বিশ পরগনায় সর্বাধিক সংক্রমণ, রাজ্যে ১ লাখ ছাড়াল

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলায় দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর চব্বিশ পরগনা জেলা। তারপরেই রয়েছে কলকাতা। বৃহস্পতিবারের বুলেটিনে তেমনটাই দেখা যাচ্ছে।

রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৪৩১ জন। উত্তর চব্বিশ পরগনায় আক্রান্ত হয়েছেন তিন হাজার ৯২২ জন। অর্থাত্‍ প্রায় চার হাজার। এরপরেই রয়েছে কলকাতা। মহানগরে কোভিডে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৮৮৭ জন।রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৭৭৪ জন। বৃহস্পতিবারের বুলেটিনে তেমনটাই দেখা যাচ্ছে।

রাজ্যে এদিনও কোভিডে মৃত্যু শতাধিক। প্রাণ হারিয়েছেন ১১৭ জন। সংক্রমণের মতো মৃত্যুতেও শীর্ষে উত্তর চব্বিশ পরগনা। এই জেলায় মৃত্যু হয়েছে ৩৬ জনের। কলকাতায় মারা গিয়েছেন ৩৩ জন।

ইতিমধ্যেই কোভিড রোধে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার থেকে রাজ্যে বন্ধ হয়ে গেছে। সরকারি পরিবহণ ও মেট্রো চলছে অর্ধেক।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেই বলেন, “আগামী ১৫ দিন বাংলায় করোনাভাইরাসের সংক্রমণ খুব বাড়তে পারে”। তাঁর কথায়, “আমি কাউকে ভয় দেখাচ্ছি না। সতর্ক করছি। নিজেরা নিজেদের যত্ন নিন। আমরা যতটা পারব করছি। কেউ অকারণে রাস্তায় বেরোবেন না। বাসে গাদাগাদি করে উঠবেন না”।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন