Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

আগামী ২০২০–র পয়লা জানুয়ারি থেকেই ইউজিসির সংশোধিত বেতনক্রম চালু হচ্ছে রাজ্যে:‌ মুখ্যমন্ত্রী

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ অধ্যাপক, উপাচার্যদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। আগামী ২০২০–র পয়লা জানুয়ারি থেকেই রাজ্যে ইউজিসি–র সংশোধিত বেতনক্রম চালু হয়ে যাবে রাজ্যে। মঙ্গলবার নেতাজি ইন্ডোরে রাজ্য সরকার আয়োজিত উচ্চশিক্ষা বিভাগের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছেন, ২০২০ সালের পয়লা জানুয়ারি থেকেই রাজ্য সরকার ইউজিসি–র সংশোধিত বেতনক্রম কার্যকর করে দেবে রাজ্যের উপাচার্য, অধ্যাপকদের জন্য। সেই নতুন বেতনক্রম অনুযায়ী, ২০১৬–র জানুয়ারি থেকে ২০২০ পর্যন্ত পরপর চার বছরে সবার তিন শতাংশ করে বেতনবৃদ্ধি হবে।

শুধু পূর্ণ সময়ের অধ্যাপকদের কথাই নয়, অতিথি অধ্যাপক, আংশিক সময়ের অধ্যাপক এবং চুক্তিভিত্তিক অধ্যাপকদের কথাও ভেবেছে রাজ্য সরকার। তাঁদেরও বেতন অতিরিক্ত ৫০০০ টাকা করে বাড়ানো হচ্ছে। এছাড়া অবসরের পর পেনশন না থাকায়, তাঁদের যে তিন লক্ষ টাকা দেওয়ার কথা ছিল তা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করল রাজ্য সরকার। এই নতুন বেতনক্রমের জন্য রাজ্যকে অতিরিক্ত ১০০০ কোটি টাকার বেশি অর্থ জোগাড় করতে হবে বলেও এদিন জানালেন মুখ্যমন্ত্রী।

একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিয়েছেন, রাজ্য এবং কেন্দ্রের বেতনক্রম ভিন্ন। ফলে রাজ্যের কর্মীদের কেন্দ্রের হারে বেতন দাবি করলে তা সবসময় পূরণ করা সম্ভব নয়। মমতা বললেন, ‘‌আমাদের গরিবের সরকার। আমি যতটা পারলাম করলাম। কেন্দ্রের রিজার্ভ ব্যাঙ্ক আছে। আমাদের নেই।

৫০০০০ কোটি টাকা দেনা শোধ করেও এটা করলাম। কেউ ক্ষুব্ধ হয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি।’ আগামী পয়‌লা জানুয়ারি থেকে রাজ্য সরকারের কর্মীদের সঙ্গেই বেতনবৃদ্ধি হল রাজ্যের অধ্যাপকদেরও।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন