Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

আংরাইলে বিএসএফ কে বোমা মারার ঘটনায় গ্রেপ্তার মূল পান্ডা সুশোভন ঘোষ

deshersamay

Share article:

দেশের সময়,বনগাঁঃ আংরাইলে বিএসএফ কে বোমা মারার ঘটনায় গ্রেপ্তার ভারতীয় মূল পান্ডা। ধৃতের নাম সুশোভন ঘোষ ওরফে কালিরাম। ধৃতের কাছ থেকে পাঁচ লিটার তরল মাদক উদ্ধার হয়েছে। ধৃতের বাড়ি আংরাইল ঘোষপাড়া এলাকায়।

পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিএসএফ জওয়ান আনিসুর রহমানকে বোমা মারার ঘটনার মূল পান্ডা হিসাবে চিহ্নিত এই কালিরাম। বিএসএফ তাকে চিহ্নিতও করে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ সুত্রে আরও জানা গেছে, বাংলাদেশী পাচারকারীদের শেল্টার দেওয়ার পাশাপাশি সে সীমান্তে চোরাচালানের সাথে যুক্ত।

এর আগে সে মার্ডার কেসে এবং চোরা চালানের ঘটনায় দুবার গ্রেপ্তার হয়েছে। ধৃতকে সোমবার বারাসত আদালতে পাঠানো হয়েছে সাত দিনের পুলিশ হেপাজত চেয়ে। এই হামলার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন