Desher Samay

  • Home
  • DISTRICT
  • ঠাকুর বাড়িতে গোপাল শেঠের উদ্যোগে বসছে বড়মার মূর্তি
Image

ঠাকুর বাড়িতে গোপাল শেঠের উদ্যোগে বসছে বড়মার মূর্তি

দেবন্বীতা চক্রবর্তী,বনগাঁ: শুক্রবারই শেষ হয়েছে প্রয়াত বড়মা বীণাপাণি ঠাকুরের শ্রদ্ধানুষ্ঠানের কাজ। রবিবার মতুয়া ভক্ত এবং অতিথি অভ্যাগতদের নিয়ে খাওয়া-দাওয়ার কর্মসূচি রাখা হয়েছে। অন্যদিকে এদিনই বড়মা বীণাপাণি ঠাকুরের একটি মর্মর মূর্তি বসানো হবে ঠাকুরবাড়ি চত্বরে।

আর তার প্রধান উদ্যোক্তা বনগাঁর প্রাক্তন বিধায়ক, আঞ্চলিক পরিবহন দপ্তর এর সদস্য গোপাল শেঠ। এই মূর্তি তৈরি করেছেন শিল্পী সেন্টু ভট্টাচার্য। এ ব্যাপারে গোপাল শেঠ জানালেন, বছর কয়েক আগে গাইঘাটায় ঘূর্ণিঝড় টর্নেডো আছড়ে পড়েছিল।

সেই সময় থেকেই বড়মার সঙ্গে যোগাযোগ তৈরি হয় আমার প্রয়াত বাবা ভূপেন্দ্রনাথ শেঠের। পরবর্তীতে আমার সঙ্গে সম্পর্ক তৈরি হয় বড়মার। সেই সূত্র ধরেই আমার মনের ইচ্ছে বড়মার একটি মর্মর মূর্তি বসানো ঠাকুর বাড়ির চত্বরে। তার জন্যই এই উদ্যোগ। এদিকে রবিবার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এর তত্ত্বাবধানে ঠাকুরবাড়ি চত্বরে মতুয়া ভক্ত এবং অতিথি অভ্যাগতদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রায় কুড়ি হাজার মানুষের আয়োজন থাকছে।

এই উপলক্ষে শনিবার থেকেই ঠাকুর বাড়িতে ভিড় করতে শুরু করেছেন মতুয়া ভক্তরা। রবিবারের ঠাকুর বাড়ির অনুষ্ঠান সম্পর্কে রাজনৈতিক মহলের ধারণা, এই অনুষ্ঠানকে জনসংযোগ হিসেবে কাজে লাগাবেন তৃণমূলের নেতারা এবং সেটা লোকসভা নির্বাচনে তৃণমূলের পক্ষে যাবে।

Related Posts

জুলাই থেকে রাজ্যে ‘আয়ুষ্মান ভারত’, স্বাস্থ্যসাথীর ৬ কোটি গ্রাহকই পাবেন সুবিধা, সার্ভাইক্যাল ক্যান্সা‌র প্রতিরোধে টিকাকরণ শুরু ৩০ মে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে শনিবার বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠকের পরে…

ByBydeshersamay May 23, 2026

চাকরিপ্রার্থীরা পাবেন ওএমআর শিটের কার্বন কপি , নিয়োগে স্বচ্ছতা আনতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

স্বচ্ছ নিয়োগের জন্য বিধানসভায় আনা হচ্ছে নতুন আইন। শনিবার শিয়ালদহে রোজগার মেলা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।…

ByBydeshersamay May 23, 2026

‘দলে কোনও ঋতব্রত-পরমব্রতদের জায়গা নেই’, দলবদল নিয়ে বললেন শমীক

রাজ্যে ক্ষমতা বদলের পর যখন রাজনৈতিক ও বিনোদন জগতের চেনা সমীকরণগুলো ওলটপালট হতে শুরু করেছে, ঠিক তখনই দুই…

ByBydeshersamay May 22, 2026

Bengal Ration Corruption Crackdown: ‘দুর্নীতির মৌচাকে ঢিল মেরেছি, প্রাণহানির আশঙ্কা তো থাকছেই,রেশনে আর আটা নয়, প্রাণ গেলেও দুর্নীতি রুখব’, বলে দিলেন নতুন খাদ্যমন্ত্রী

“দুর্নীতির মস্ত বড় এক মৌচাকে সরাসরি ঢিল মেরেছি। যারা বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা অবৈধভাবে কামাই…

ByBydeshersamay May 22, 2026

মুখ্যমন্ত্রী হওয়ার পর দিল্লিতে মোদীর সঙ্গে প্রথম সাক্ষাৎ , প্রধানমন্ত্রীকে বঙ্কিমচন্দ্রের ছবি উপহার, কী জানালেন শুভেন্দু?

শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পালাবদলের পরে দিল্লিতে এই প্রথম সাক্ষাৎ।…

ByBydeshersamay May 22, 2026

মোদীকে ঝালমুড়ি বিক্রি করা সেই বিক্রমকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ, পাকিস্তান, বাংলাদেশ থেকে      মেসেজ এল !

বাংলায় ভোটের প্রচারে এসে তাঁর দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঝালমুড়ি বিক্রেতা বিক্রম সাউকে খুনের হুমকি…

ByBydeshersamay May 22, 2026

Mass Resignations in Municipalities: একের পর এক পুরসভা থেকে পালাচ্ছে তৃণমূল , কী ভাবছে বাংলার নতুন সরকার?

বদলের বাংলায় একের পর এক পুরসভায় অচলাবস্থা। ভোটে তৃণমূলের ভরাডুবির পর ভাঙছে একের পর এক পুর বোর্ড। দিকে…

ByBydeshersamay May 22, 2026

বকেয়া কাজ দ্রুত শেষ করুন, মন্ত্রিপরিষদের সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথন বৈঠকে নির্দেশ প্রধানমন্ত্রী মোদীর

:বৃহস্পতিবার নয়াদিল্লির ‘ভারত মণ্ডপম’-এ কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে প্রধানমন্ত্রী, মন্ত্রীসভার সদস্যদের বকেয়া…

ByBydeshersamay May 22, 2026

ISL Champion:  ২২ বছর পর ভারতসেরা ইস্টবেঙ্গল ,লাল হলুদ  শিবিরে প্রথম আইএসএল ট্রফি

২০০৩-০৪ মরশুমে শেষবার জাতীয় লিগ জিতেছিল ইস্টবেঙ্গল। তার পর থেকে ভাঁড়ার খালি। একাধিক ট্রফি জিতলেও জাতীয় লিগ জেতা…

ByBydeshersamay May 21, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.