প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•পবিত্র মাটি, অথচ সম্মানে বৈষম্য: দুর্গাপুজোর বিশেষ ফটো সিরিজে সমাজের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুললেন হেমশ্রী ভদ্র •সপ্তমীতে সুর চড়িয়ে নাম না করে খাদ্যমন্ত্রীকে হুঁশিয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনুর •চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর

Yasin Malik: কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিকের যাবজ্জীবন

deshersamay

Share article:

দেশেরসময় ওয়েবডেস্ক:‌ বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে যাবজ্জীবন কারাদণ্ড দিল দিল্লির এক আদালত।এনআইএ তার মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিল। সেই আবেদন খারিজ করে বিভিন্ন মামলায় আদালত দু’‌টি যাবজ্জীবন, পাঁচটি ১০ বছরের সাজা শুনিয়েছে। এই শাস্তির মেয়াদ পর পর নয়, একই সঙ্গে কাটাতে হবে ইয়াসিনকে। ১০ লক্ষ টাকা জরিমানাও করেছে। চাইলে হাইকোর্টে আবেদন করতে পারবেন ইয়াসিন মালিক। 

ইয়াসিনের বিরুদ্ধে অভিযোগ ছিল, সন্ত্রাসের কাজে টাকা জুগিয়েছে সে। বেআইনি কার্যকলাপ প্রতিরোধকারী আইনে (‌ইউএপিএ)‌ আগেই তাকে দোষী সাব্য করেছিল দিল্লির এনআইএ আদালত। শুনানির সময় ইয়াসিন যুক্তি দেয়, সে যদি অপরাধীই হয়, তাহলে কেন তাকে অটল বিহারী বাজপেয়ীর সরকার পাসপোর্ট দিয়েছিল?‌ সে গোটা দুনিয়ার সামনে নিজের মতামত তুলে ধরার সুযোগ পেয়েছিল। অপরাধী হল সরকার তা করতে দিত না।

ইয়াসিন এই দাবিও করেন, বরাবর তিনি মহাত্মা গান্ধীর আদর্শে চলেছেন। ১৯৯৪ সালে অস্ত্র ত্যাগ করেছেন। তার পর থেকে কাশ্মীরে অহিংস রাজনীতি করে গিয়েছেন। শেষ ২৮ বছরে কোনও সন্ত্রাসের ঘটনায় জড়িয়ে পড়েননি। এই নিয়ে ভারতীয় গুপ্তচর সংস্থাকে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন। ইয়াসিনের সাজার শুনানি যখন চলছিল, তখন গোটা শ্রীনগর ছিল থমথমে। অর্ধেক দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছিল। হিংসার ঘটনা এড়াতে মোতায়েন হয়েছিল নিরাপত্তারক্ষী। 

 

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন