Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Yashwant Sinha: রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে রাজি যশবন্ত, মমতাকে ধন্যবাদ দিয়ে তৃণমূল ছাড়ার ইচ্ছাপ্রকাশ

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক: রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে রাজি যশবন্ত সিনহা।

নিজেই টুইট করে জানিয়েছেন একথা। বিরোধী শিবির রাষ্ট্রপতি পদপ্রার্থী সর্বসম্মত ভাবে দিতে রাজি হয়েছে। প্রার্থী হিসেবে প্রথমে প্রস্তাব গিয়েছিল শরদ পওয়ারের কাছে। তিনি রাজি না হওয়ায় প্রস্তাব যায় ফারুখ আবদুল্লা এবং গোপালকৃষ্ণ গান্ধীর কাছে। উভয়েই ফিরিয়ে দিয়েছেন সেই প্রস্তাব।

তারপর থেকেই জল্পনা ছিল যশবন্ত সিনহার নাম নিয়ে। আজ দ্বিতীয়বারের জন্য প্রার্থী বাছাই নিয়ে বৈঠকে বসছে বিরোধী দলগুলি। তার আগেই যশবন্ত সিনহা টুইট করে জানালেন রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে আপত্তি নেই তাঁর। 

এই প্রেক্ষিতে তাঁর নাম নিয়ে মঙ্গলবার শরদ পওয়ারের জনপথের বাসভবনে বিরোধী নেতাদের মধ্যে আলোচনা চলছে বলে খবর। শরদের ডাকা সেই বৈঠকে হাজির রয়েছেন সিপিএমের সীতারাম ইয়েচুরি, কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে, তৃণমূলের সুধীন্দ্র কুলকার্নিরা। সেই বৈঠকে যশবন্তের নাম চূড়ান্ত করে দুপুরে সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের বৈঠকে তাতে সিলমোহর দেওয়া হয় কি না, সেটাই এখন দেখার।

তবে তার সঙ্গেই উসকে দিয়েছেন তৃণমূল ত্যাগের জল্পনা। টুইট করে বর্ষীয়ান নেতা লিখেছেন, “তৃণমূল দলে আমার প্রতি যে সম্মান দেখানো হয়েছে তাতে আমি মমতাজির কাছে কৃতজ্ঞ।” তার সঙ্গেই লিখেছেন, “বৃহত্তর জাতীয় স্বার্থে বিরোধী ঐক্যের জন্য কাজ করতে দলের কাজ থেকে অব্যাহতি নেওয়ার সময় এসেছে। আমি নিশ্চিত তিনি আমার এই পদক্ষেপকে অনুমোদন করবেন।” ২০১৮ সালে বিজেপি ত্যাগ করেন যশবন্ত সিনহা। তৃণমূলে যোগ দেন ২০২১ সালে।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন