প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

World Through Viewfinderনভেম্বরের প্রথম দিনেই গ্যালারি গোল্ড-এ “ওয়ার্ল্ড থ্রু ভিউফাইন্ডার” গ্রুপের হাত ধরে উদ্বোধন হলো আলোকচিত্র প্রদশর্নী

deshersamay

Share article:

শম্পা গুহ মজুমদার , কলকাতা নভেম্বরের প্রথম দিনেই গ্যালারিগোল্ড এ “ওয়ার্ল্ড থ্রু ভিউফাইন্ডার” (World Through Viewfinder) গ্রুপের হাত ধরে উদ্বোধন হলো আলোকচিত্র প্রদর্শনীর । চলবে ৩ এবং ৪  নভেম্বর পর্যন্ত প্রাথমিক।

বিকেল চারটে থেকে সন্ধা আটটা অবধি এই প্রদর্শনী খোলা থাকবে । ভারতের নানা অঞ্চল এবং বিদেশি আলোকচিত্রীদের আকর্ষণীয় ছবিতে সেজে উঠেছে এই প্রদর্শনী। ৮৮ জন ফোটোগ্রাফারদের তিনশ পঁচিশটি ছবিতে উল্লেখযাগ্য ভাবে চোখে পড়ছে ১৬ জন মহিলা ফোটোগ্রাফারদের আধিপত্য।

ন্যাশনাল জিওগ্রাফিক খ্যাত টমাস গ্রেজিব ও টমাসজেউস্কির অসামান্য স্ট্রিট ফোটোগ্রাফি দর্শকদের মুগ্ধ করবে । সুন্দর করে সাজানো ও উন্নতমানের মুদ্রণ প্রদর্শনীর মানকে অনেক উজ্জ্বল করেছে। বিশিষ্ট আলোকচিত্রী শ্রী জিৎ মুখার্জী ও নির্মাল্য ভট্টচার্য্য উদ্বোধনী ভাষণে “ওয়ার্ল্ড থ্রু ভিউফাইন্ডার” গ্রুপের অক্লান্ত পরিশ্রম ও প্যাশনকে সাধুবাদ জানালেন।

শেষ দিনে রয়েছে কম্পিটিশনে নির্বাচিত ফোটোগ্রাফারদের জন্য আকর্ষণীয় পুরস্কার। নেচার, পট্রেট, ম্যাক্রো, স্ট্রিট, ল্যান্ডস্কেপ, ব্ল্যাক এন্ড হোয়াইট ও ট্রাভেল ফোটোগ্রাফির বিন্যাস মুহূর্তে দর্শকদের এক অন্য দুনিয়াতে নিয়ে যাবে।রোজকার গতানুগতিক জীবনযাত্রার একঘেয়েমি থেকে দর্শক পৌঁছে যাবেন এক মুক্ত দুনিয়াতে। রঙিন আর সাদাকালো জলছবি ছাপ রেখে যাবে দর্শকের মননে ।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন