প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

Winter in West Bengal: বড়দিনে উধাও হতে পারে শীতের কনকনানি!আবহাওয়ার পূর্বাভাস জানুন

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ আজ বুধবার শহর কলকাতা ও সংলগ্ন অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবারের চেয়ে কয়েক ডিগ্রি বেড়েছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল স্বাভাবিকের চেয়ে  ৩ ডিগ্রি কম। কিন্তু বুধবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

গত কয়েক দিন কাঁপুনি ধরানোর পর বুধবার কিছুটা বাড়ল তাপমাত্রা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি বেড়ে হয়েছে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী কয়েক দিনে তা আরও কিছুটা বাড়তে পারে। যার জেরে বড়দিনের সময় স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে তাপমাত্রা।

গত কয়েক দিনে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের দাপটের অন্যতম কারণ ছিল উত্তর-পশ্চিম ভারতে প্রবল শৈত্যপ্রবাহ। ওই এলাকা থেকে কনকনে ঠান্ডা বাতাস বয়ে আসছিল বাংলায়। যার জেরে হু হু করে কমেছে তাপমাত্রা। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, আগামী কয়েক দিনে উত্তর এবং উত্তর-পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহ কিছুটা হলেও কমবে। যার জেরে ওই সব এলাকায় তাপমাত্রাও ৩-৪ ডিগ্রি বাড়তে পারে। এবং এ রাজ্যের শীতের জাঁকিয়ে বসা কিছুটা শিথিল হবে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এদিন সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিস্কার হয়ে যাবে। 

তবে উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ক্রিসমাসের সময়টা ঠান্ডা একটু কমতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। 

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন