প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

West Bengal weather update: ভিলেন নিম্নচাপ,ফের বৃষ্টির আশঙ্কা! আবহাওয়া নিয়ে যা জানাল হাওয়া অফিস

deshersamay

Share article:

দেশের সময়ওয়েবডেস্কঃ উত্তুরে হাওয়ার জেরে রাজ্যে ভোরের দিকে হাল্কা শীতের আমেজ উপভোগ করা যাচ্ছে। তবে বঙ্গোপাসাগরের উপরের তৈরি হয়েছে আরেকটি নিম্নচাপ।

হাওয়া অফিস জানিয়েছে, এই নিম্নচাপের জেরে তেমন কিছু প্রভাব পড়বে না বাংলার আবহাওয়ায়।
তবে নিম্নচাপের জেরে তাপমাত্রা কিছুটা হলেও কয়েকদিন বাড়বে। উপকূলবর্তী এলাকায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

নিম্নচাপ চলে গেলে ফের জাঁকিয়ে আসতে পারে ঠান্ডা। উত্তরবঙ্গে এখনই বেশি অনেকটাই নেমেছে পারদ। 
কলকাতার এখন সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির আশেপাশে। সেই তাপমাত্রা নিম্নচাপের জেরে ২ ডিগ্রি বাড়তে পারে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে রেকর্ড পরিমাণে তাপমাত্রা নেমেছে দার্জিলিংয়ে। মঙ্গলবার দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি ছিল।
ভোরের দিকে বেশ ভালোই ঠান্ডার আমেজ উপভোগ করছেন বঙ্গবাসী। আপাতত কয়েকদিন আবহাওয়ার গতিপ্রকৃতি এমনটাই চলতে থাকবে। 

হাওয়া অফিস জানিয়েছে, এখন আকাশ পরিস্কার থাকবে সেই সঙ্গে দেখা যাবে ঝলমলে রোদ। বাতাসে শুষ্ক ভাব বজায় থাকবে। 
 

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন