প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

West Bengal Weather : মঙ্গলেই বাংলায় আবহাওয়ার পরিবর্তন! হাওয়া অফিসের পূর্বাভাস

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ রবিবার ছিল আকাশের মুখ ভার। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টিও হয়েছে। শনিবারের তুলনায় রবিবার তাপমাত্রাও নেমেছিল। 

তবে বৃষ্টি থেকে রেহাই মিলছে না আজও।   আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 
 

মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। মেঘলা আকাশে বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা স্বাভাবিকের ৫ ডিগ্রি নীচে রয়েছে।

বঙ্গোপসাগর থেকে আসা বাতাস জলীয়বাষ্প পূর্ণ হওয়ার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।
 

 মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ১৬ তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকে সম্ভবত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে । 
 

শুধু মাত্র ১৬ তারিখে দক্ষিণ ২৪ পরগনা-সহ দুই মেদনাপুর,ঝারগ্রাম অর্থাৎ রাজ্যের পশ্চিম ভগের এই সব জায়গায় হাল্কা  বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । 

বীরভূম নদিয়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে সোমবারেও আংশিক মেঘলা আকাশ থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশের পূর্বাভাস রয়েছে হওয়া অফিসের তরফে।
 

যেহেতু মেঘলা আকাশ থাকবে  তাই দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। তবে মঙ্গলবার তাপমাত্রা বেড়ে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছে যাবে।
 

 আগামী ২৪ ঘণ্টায়  রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। পরবর্তীকালে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে।
 

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশ বাদ দিয়ে উত্তরবঙ্গের সর্বত্রই আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গে শীতের আমেজ থাকবে।
 

 কলকাতা-সহ পার্শ্ববর্তী অঞ্চলে মেঘলা আকাশ সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টা এরকমই থাকবে। 

আজ কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক বলছে হাওয়া অফিস। রবিবার বিকেল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৫ ডিগ্রি কম।  বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ ও সর্বনিম্ন ৬৮  শতাংশ। 
তবে পুরোপুরি শীত কবে থেকে পড়বে সেটা এখনও স্পষ্ট ভাবে আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হচ্ছে না।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন