প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

West Bengal Weather: পয়লা বৈশাখে ঝেঁপে বৃষ্টি বাংলায়? জানুন হাওয়া অফিসের পূর্বাভাস

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক: শীতে অনাকাঙ্ক্ষিত বৃষ্টির হামেশাই দেখা গিয়েছে।কিন্তু গরম পড়তেই যখন বৃষ্টির অপেক্ষায় রাজ্যবাসী তখন তার দেখা নেই। যার জেরে গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো বসে সকলেই।

পয়লা বৈশাখ এসেই গেল। কিন্তু পয়লা বৈশাখে কি আনন্দে মাততে পারবে বাঙালি? ইতিমধ্যেই পয়লা বৈশাখে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে পয়লা বৈশাখ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে বাঙালির। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে৷

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।

অপরদিকে, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার থেকেই বৃষ্টিপাত হবে বীরভূম, মুর্শিদাবাদে। যদিও এদিন দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

এদিকে, আজ থেকে কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আপেক্ষিক আদ্রতা বাড়বে, ফলে অস্বস্তিও বাড়বে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সামান্য হলেও বাড়তে পারে তাপমাত্রার পারদ। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে গত এক সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি-এই জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন